January 27, 2015

এক যে ছিলো শুঁয়াপোকা।

এক যে ছিলো শুঁয়াপোকা।
সবুজ পাতার উপর সারাদিন ঘুরতে ভালোবাসতো।
একদিন একপাখিকে উড়ে যেতে দেখে ভাবলো,
ইস আমিও যদি উড়তে পারতাম!
তারপর একটা গঙ্গাফড়িংকে উড়তে দেখে ভাবলো,
কী করে যে উড়তে শিখবো।
আরেকদিন এক গঙ্গা ফড়িংকে উড়তে দেখে ভাবলো.
কী করে যে উড়তে শিখবো।
মন খারাপ করে বসে ছিলো পোকাটা।
হুট করেই ক্ষুধা পেয়ে গেলো খুব।
ওর খাবার তো পাতা।
ক্ষুধার চোটে খেতেই থাকলো
খেতেই থাকলো.................
খেতে খেতে ইয়া বড় হয়ে গেলো।
আর কী হলো?
আর ভীষণ ঘুম পেয়ে গেলো ওর।
তাই কুন্ডুলি পাকিয়ে ঘুমিয়ে পড়লো।
আর ঘুমের ঘোরে দেখতে লাগলো ওড়ার স্বপ্ন............
অনেক অনেক দিন পর ঘুম ভাঙল ওর!!!
আর ঘুম ভাঙতেই অবাক; আরে, এ কী!!
আমার দেখি পাখা আছে!!
আমি দেখি প্রজাপতি হয়ে গেছি!!’
তারপর ইচ্ছেমতো উড়তে থাকলো.....................