July 13, 2016

‘বিরহের কবিতা’

মনে পড়লো

অনেক বছর পরে
বুকের থামা ঝড়ে
না পাওয়া প্রথম প্রেমের প্রথম প্রহর
মনে পড়লো।
অনেক বছর পরে
তোমার কণ্ঠস্বরে
তোমায় ছাড়া ছন্ন ছাড়া খাঁখাঁ শহর
দুপুর বেলা কি একেলা!
নদীর মত বয়েই যেতাম
কথায় কথায় ভীষণ ব্যাথায়
মনে পড়লো।
অনেক বছর পরে
দুজন পরস্পরে
ফিসফিসিয়ে রাতবিরেতে
অর্থ ছাড়া শর্ত গুলো
মাথার কীড়ে দিব্যি দিতো,
ঘাসের জমিন ভালোবেসে
তোমার কোমল কান্না এসে
আমার বুকটা ভিজিয়ে দিতো
মেঘের মত, এলো মেলো
মনে পড়লো।
অনেক বছর পরে
চিঠির ভাঁজে গোলাপ পাতা
লজ্জা ভাঙ্গার গোপন কথা
পড়তে গিয়ে তিরতিরিয়ে
কাঁপছিল মন ভীষণ রকম!
বুকের বা-পাশ এপাশ ওপাশ
শরীর বেয়ে পায়ের পাতায়
কপালের টিপ চুলের ক্লিপ
ঠোঁটের চুমু খোঁপার কাঁটায়
কথায় কথায় ভীষণ ব্যাথায়
মনে পড়লো।
অনেক অনেক বছর পরে
তোমারও কি মনে পড়ে?
নাকি রূপ কথারা চুপ কথা সব?
ভুলেই গেছ সেই অনুভব
যেই কথাতে রোমাঞ্চ সব
উছলে পরা জোছনা রাতে
সাতটি তাঁরার স্বপ্ন হাতে
চোখের কাজল মিটিয়ে দিতো
আদ্যোপান্ত ভিজিয়ে দিতো
আদ্যোপান্ত ভিজিয়ে দিতো
মনে পড়লো?

নীল প্রজাপতি ( অভিমানের গান-১) 

একদিন হব নীল প্রজাপতি
তোমার করেছি যা কিছু ক্ষতি
সেদিন মিটিয়ে দেব খেলা
ভাঙবো তোমার অবহেলা।
আমি হব হব প্রজাপতি
দেব ডানায় ডানায় উড়াল
ফুলে ফুলের মধু মুলে 
রাখিব এ ঠোঁট শঙ্খ চুড়াল!
শীতল রক্ত উন্মক্ত
নাচিবে উল্লাসে
এ মন হাওয়া হাওয়ায় ভাসে।
আমি হব হব প্রজাপতি
দেব ডানায় ডানায় উড়াল।

রেশমের নীড়ে,
মেঘেদের ভিড়ে
বসন্ত ফুরায়ে শীতে
দির্ঘ্য শীত নিদ্রা দিতে
ঘর বাঁধবো শুঁকনো ফুলের পাতায়
সুর গাঁথবো অন্য গানের কথায়।
আমি ফিরিবনা ফিরিবনা আর
মুছে যাব পথ ফিরে আসিবার
আমি হব হব প্রজাপতি
দেব ডানায় ডানায় উড়াল।

ভালোবাসা নেই বুকে (ভালোবাসার গান -৬)

তুমি চাঁদের পড়ে জোছনা খুঁজো না
ও রাত তোমার ছিল না।।
শুধু তুমি চাওনি বলে
ও চাঁদের জোছনা গলে গলে
ঝরেছে অঝর ঝরনা
ও রাত তোমার ছিল না।
ও রাতের তারায় তারায় দুঃখ হারায়
বেদনার গুঞ্জনা
ও রাত তোমার ছিল না।
সাদা কাগজের ফুল শুঁকে
ভেবে নিও ভালোবাসা নেই বুকে
ধূসর মেঘলা আকাশ দেখে
ভেবে নিও ভালোবাসা নেই বুকে।
তুমি গানের ভেতর সুর খুঁজো না
ও গান তোমার ছিল না।।
শুধু তুমি চাওনি বলে
ও গানের সুর তুলে তুলে
কেঁদেছে অচিন চন্দনা
ও গানটি তোমার ছিল না।
ও গানের সুরে সুরে অনেক দুরে
হৃদয়ো বন্দনা
ও গানটি তোমার ছিল না।
মিছে ভাবনার দুখে দুখে
ভেবে নিও ভালোবাসা নেই বুকে
দীঘির কালো জল দেখে দেখে
ভেবে নিও ভালোবাসা নেই বুকে।

একটি ভয়াবহ বিরহ প্রেমের কবিতা

আমি বিরহের কবিতাই পছন্দ করি।
পানসে প্রেমের কবিতা আমার পছন্দ নয়।
আমি ভালোবাসছি, তুমি বাসছো না
আমি কাছে আসছি, তুমি আসছো না
তা দিয়ে ভয়াবহ প্রেমের কবিতা লেখা হয় না
আর পানসে প্রেমের কবিতা আমার এক্কে বারে পছন্দ নয়।
তার চেয়ে একপেশে বিরহই ভাল
“আমি তারে ভালোবাসলাম, সে আমাকে বাসলোনা”
অন্তত এই রকম একটা গড়ান অনুভূতিও
একফোঁটা বিরহ বোধকে ভয়াবহ উসৃঙ্খল করে দিতে পারে!
এই রকম একটা সস্তা অনুভূতির খাতিরেও
একটা নিতান্ত ভদ্র ছেলে দাড়ি-গোঁফ-বাবরী রেখে
রাস্তায় রাস্তায় বছরের পর বছর ঘুরে বেড়াতে পারে
টানা সাত রাত সাত দিন না ঘুমিয়ে অপলক তাকিয়ে থাকতে পারে
তের তালার কার্নিশে রাতের পর রাত পা ঝুলিয়ে বসে থাকতে পারে
অথবা মুহূর্তের সিদ্ধান্তে একটা লাফ দিয়ে আত্মহত্যা করে নিতে পারে-
একটা মাত্র লাফ, হ্যাঁ/না হ্যাঁ/না একটা সিদ্ধান্তের ব্যাবধান মাত্র!
অথবা বিরহের চেয়েও সস্তার এক বোতল মদ কিনে এনে
ঢক ঢক করে এক নিঃশ্বাসে সব গিলে নিতে পারে!
লক্ষ লক্ষ দেশেলাই, লক্ষ লক্ষ ছিগারেট,
বোতলে বোতলে মদ ব্রথেলে ব্রথেলে নারী!
যাক, হৃদপিণ্ড, ফুসফুস, যকৃত সব ছারখার হয়ে যাক
যাক, চরিত্র নামের ঠুনকো বিষয়টিও নষ্ট হয়ে যাক
যাক, ভালোবাসার নথিপত্র গুলোও পুরে পুরে ছারখার হয়ে যাক
যাক, অতি সাধারণ ভদ্র ছেলেটিও একদম নষ্ট ভ্রষ্ট হয়ে যাক…
একটু একটু করে, ধীরে ধীরে অথবা একবারেই ধ্বংস হয়ে যাক।
” না! না! না! সে আমাকে ভালোবাসে নি” …শুধু এই একটা বোধইকি যথেষ্ট নয়!
বিনিময়ে এক নিঃশ্বাসে পুরো পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া যায় ,
তসনস করে দেয়া যায়, এলিয়ে টলিয়ে টালমাটাল করে দেয়া যায়
জগতের সব সুর ছন্দ তাল এক থাবায় ছিনিয়ে নেয়া যায়, মুঠু খুলে ফুঁ দিয়ে তা আবার উড়িয়েও দেয়া যায়!
আবার অঙ্কের খাতা গুলু সোনালি শস্যের মতো কবিতায় কবিতায় ভরেও উঠতে পারে
রাতারাতি বেড়ে উঠতে পারে সব ভয়াবহ প্রেমের কবিতা, সর্বনাশা সব বিরহের কবিতা,
তীব্র পাওয়া নাপাওয়ার কবিতা… অর্থহীন সৃষ্টি ধ্বংসের কবিতা ।।
ধ্বংস? হ্যাঁ, ছেলেটি ধ্বংস হয়ে যেতে পারতো, অথচ সে এখন সৃষ্টির খেলায় মেতে উঠেছে
মৃত্যুর দ্বারগোঁড়ায় দাঁড়িয়ে হয়তো বা এই অর্থহীন জীবনটাকেও তার কাছে ভয়াবহ অর্থবহ মনে হয়েছে…
মনে হয়েছে এই তুমি আছ, এই আমি আছি,
একই পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছি.
ইচ্ছে করলেই তোমাকে নিয়ে কবিতা লিখছি ..
তোমার বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকছি…
এক জনম বেঁচে থাকার জন্য এই কি যথেষ্ট নয় ?
ছেলেটি আত্ম হত্যা করতে পারতো, শেষ পর্যন্ত করেনি
শেষ পর্যন্ত অতটা সাহসী হয়ে উঠতে পারেনি সে ।।
শেষ পর্যন্ত অতটা নির্মম হয়ে উঠতে পারেনি সে ।
তাছাড়া যারা ভালোবাসে তারা তো আর রাতারাতি খুনি হয়ে উঠতে পারে না!
আগেই বলেছি, আমি বিরহের কবিতাই পছন্দ করি।
তাই যখন তুমি আমার কাছে ফিরে আসবে
সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে যখন কোথাও এক ফোঁটা ভালোবাসা পাবেনা
যখন দেখবে আমি ছাড়া তোমার জন্য আর অন্য কেউ অপেক্ষা করে নেই
তোমার জন্যে ফোঁটা একমত্র নীলপদ্মটি নিয়ে আমিই দাঁড়িয়ে আছি
তখন তুমি আমার কাছে উদ্ভ্রান্তের মত ছুটে আসবে
বলবে আমায় ফিরিয়ে নাও তুমি, আমায় গ্রহণ করো…
আমি নিশ্চিত সেদিন তোমায় ফিরিয়ে দেব।
আমি বিরহের মানুষ বিরহেই থাকতে চাই…
আমার জন্য ভালোবাসা নয়, আমার জন্য কোন ভালোবাসা না
আমার জন্য শুধু বিরহ বেদনা
তাছাড়া আমি সারা জীবন তো শুধু বিরহের কবিতাই লিখতে চেয়েছি
বিরহের মাঝেওতো প্রেম থাকতে পারে!

এই সব দিন রাত্রি

রাত্রি গেল এলোমেলো 
বিষাদ রাঙা ভোরে
কত জনই এলো গেল 
ডাকছি আমি তোরে। 

তুই হলি মন মুনিয়া পাখি 
দুঃখ সারা বেলা 
বৃষ্টি হলে জমিয়ে রাখি 
অর্থহীন এ খেলা! 

খেলতে খেলতে কেটে গেল
অনেক কটা  বছর
বয়স হল এলোমেলো
প্রথম নেশার আছর।
নেশার ঘোরে ডাকছি তোরে
আয় না ফিরে তুই
ঝগড়াঝাঁটি কান্নাকাটি
পেছন ফিরে শুই।
যতই বলিস আবোল তাবোল
আমি তোকে চাই
তুই বললি- কে গো তুমি!
তোমায় মনে নাই।
মনের কথা মনেই থাকুক
যাস না আমায় ভুলে
পর জনমে দেখা হলে
দেখাস হৃদয় খুলে।
দুপুর হলে খেলার ছলে
আমার নামটি ডাকিস
কাছে নাহয় নাইবা এলি
দুরেই আমার থাকিস।
আমার থাকিস মনে রাখিস
আমিও ছিলাম তোর
দিন রাত্রি এলোমেলো
বিস্বাদ মাখা ভোর।
ভোরের পাখি ডাকাডাকি
সেও তো আমার পর
রাস্তাটারে আপন করে
ছেঁড়ে ছিলাম ঘর।
রাস্তা আবার ফিরিয়ে আনে
নীড়ের ঠিকানায়
সারা জীবন বাউল হয়ে
থাকাই হল দায়।
দিনের শেষে সন্ধে হলে
ফিরি যখন ঘরে
শুন্য খাঁচার দরজা বলে
মনটা কেমন করে।

চুমু- (২)

তোমার ঠোঁটেই চুমু দেব
যদিও বা নিশ্চিত জানি
ওখানে কেউ বিষ রেখে গেছে
খইফুল গোখরার বিষ!
তবু ওই ঠোঁটেই চুমু দেব
জনে জনে গুঞ্জন কানা কানি
ও ঠোঁটে মৃত্যু লিখা আছে
দ্বিখণ্ডিত জিহ্বার শীষ!
মানুষ জানেনা হয়তো
যারা ভালোবাসে
তারা ভালোবাসে
তারা ভালোবেসে মৃত্যুও ভালোবাসে!

সে ছুঁইলে আগুন জ্বলে।।

[বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় রচিত]
বড় নাজুক, বড় নাজুক গো আমি! 
আমারে ছুইয়না তুমি বেলা অবেলায় 
ও জ্বালা সহনের ক্ষেমতা আমার নাই, 
কহনও না যায়, ও আগুন সহন ও না যায়! 
সেই কোন সাইঝঝা বেলায়- 
হাসতে হাসতে একটা ফুলটোক্কা দিয়া গেছিলা! 
ওমনি আমি লজ্জাবতী লতার লাহান শরমে গুটাইয়া গেছিগা!
মাইজ্ঝা রাইতে চান্দের আলোয় বুকটা মেইল্লা দেহি-
ত্বকের নিচে কি চাপ চাপ কালা রক্ত জমা গো!
ব্যাঙের ছাতায় লাল লাগলে আঙ্গুলে জেমুন হয়
কেমুন জানি দরদে শিরশির করা একটা বেবোধার মতন বোধ
হাসি ঠাট্টা তামসার ছলে-
এই কি প্রকার বন্ধু তুমি লইলা প্রতিশোধ!
বোম্বাই মরিচের লাহান আহারে কি তুক্ষার জ্বলন!
মরমে মরিয়া গেলেও-কেউরে কি তা যায় বলন?
বিয়াইন্না রাইত তরি একটা টুঁশব্দও করিনাই ঠোঁডে!
পাড়া প্রতিবেশীরা না আবার ঘুম থেইক্কা জাইজ্ঞা ওডে!
শেষমেষ জহন আখেরি জুনি পোকাডাও আলো নিবাইলো-
ভীতরে ভীতরে আমি তহন চিক্কইর পাইড়া কানছি
মুখ চাইপ্পা ধইরা আমি ফোঁপাইয়া ফোঁপাইয়া কানছি
গলার ঢোঁড় ফুলাইয়া আমি বিল্লাপ কইরা কানছি
চউক্ষের শেষ পানির ফোডাডাও আমি নিরলে বাওয়াইয়া দিছি গো-
গাঙ্গে ভাসাইয়া দিছি সব বিয়ান হওনের আগেই –
পাষাণের মতন কবর দিছি পচন ধরা বুক
আমারে পোড়াইয়া গো বন্ধু তুমি কিযে পাইলা সুখ!
বোম্বাই মরিচের লাহান আহারে কি তুক্ষার জ্বলন!
মরমে মরিয়া গেলেও- কেউরে কি তা যায় বলন?
বড় নাজুক, বড় নাজুক গো আমি! 
আমারে ছুইয়না তুমি বেলা অবেলায় 
যদি আমারে টোফরে না লইবা বন্ধু- 
কেন ছুইছিলা আমারে তুমি, কেন ছুইছিলায়?

আকাশ ছোঁবে খাঁচার পাখি?

আমি কোন যুক্তি বুঝি না
আমি শুধু আবেগ বুঝি
পুরনো সব চিঠি পত্র ঘেঁটে
তোমার গায়ের গন্ধ খুঁজি!
সবাইকে মৃত্যু ছুঁয়ে যায় না
শুধু আমাকেই ছুঁয়ে যায় বার বার
রাত্রি গভীর হলে চুপি চুপি
ফিরে আসে সে আবার,
প্রতি রাতে মুখোমুখি শোয়
মাথার চুলে বিলি কেটে দেয়
মিষ্টি গল্প কথার ছলে-
পুরনো সব কথা তুলে
সব! সব তসনস করে দেয়!
আমার ঠুনকো তাসের ঘর!
আমার বালুর ঢিপি মন
লন্ড ভণ্ড হয়ে যায় নীলা সব
চুর মার হয়ে যায় সে তখন!
আমাকে ঘিরে বৃত্তাকারে
নেচে চলে আলেয়ার আলো
বলে ভস্ম হও ধ্বংস হও তুমি
নিজে জ্বলে আগুন জ্বালো!
নিজে জ্বলে আগুন জ্বালো?
এর চেয়ে তো মৃত্যু ভালো!
মৃত্যু বলে আর দেরি নয়-
তুমি আমার সঙ্গে চলো!
আমি তার সঙ্গে চলি
সঙ্গে তার রঙে ঢলি,
তার সাথে পায়ে পায়ে
বহু দুর হেঁটে গিয়ে
নিজের সাথে কথা বলি।
আমি অমরত্ব চাই না
আমি কোন যুক্তি বুঝিনা
আমি শুধু আবেগ বুঝি,
চির নিদ্রা আর খুজিনা
আমি শুধু তোমায় খুঁজি
বহু দুর হেঁটে গিয়ে
ফিরে আসার রাস্তা খুঁজি!
এভাবে রাত্রি গড়ায়
সকালের শেকল পরায়
এভাবেই বছর গড়ায়
জীবনের শেকড় ছড়ায়।
আমি নাহয় বন্দি আছি
তুমি ও কি মুক্ত নাকি?
বাঁচার মত বাঁচবে সখী?
আকাশ ছোঁবে খাঁচার পাখি?

পাপী

আমি ভাল নেই
তুমি ভাল আছ?
মনে আছে কিছু?
আমাদের কৃত পাপ?
বৃষ্টিতে ভেজা দিন
পাশাপাশি রিকশায়
হুড তুলে পলিথিন?
আমার চঞ্চল হাত
তোমার মৃদু প্রতিবাদ
আমার অস্থির ঠোঁট
তোমার তীব্র প্রতিরোধ?
অথবা
একটু খানি রৌদ্র বেলায়
লেকের ধারে গাছের তলায়
ঝিরঝিরিয়ে বৃষ্টি হলে
তুমি আমি ছাতার তলে,
কিশোর বয়স কৌতূহলে
তোমার শরীর হাতরে চলে?
অথবা
নির্জনে দেখা হলে
দরজার খুঁট তুলে
আমার অসভ্য হাত
তোমার ব্রেসিয়ার খুলে!
তুমি বলতে এ “পাপ”
আমি বলতাম ভালবাসা
তুমি বলতে “থাম –
এ খেলা সর্বনাশা!”
অতঃপর
আমি নতজানু
তুমি আধ শোয়া
তুমি ভীত সন্ত্রস্ত
আমি বেপরোয়া।
তোমার উরুজঙ্ঘা
আমার প্রেমসংজ্ঞা
তোমার ঊরুসন্ধি
আমি মোহ বন্দি।
তুমি বলতে এ “পাপ”
আমি বলতাম ভালবাসা
তুমি বলতে “থাম –
এ খেলা সর্বনাশা!”
ও খেলা ভালোবাসা-
ও খেলা সর্বনাশা
জেনে শুনে করেছি পাপ
সে পাপে দহন আছে
জ্বলে পুড়ে মরছি আজো
মরে গিয়ে বাঁচার মাঝে।

খোঁজ 

খুঁজে দেখ তুমি – ভেবে দেখ তুমি 
কার চোখে চোখ রেখে শান্তি পাও? 
কার বুকে মুখ রেখে বাঁচতে চাও? 
কার সাথে সংসার – কার সাথে পরপার 
কার কথা ভাব তুমি- প্রতিক্ষণ মনে মনে? 
তার হাতে হাত রেখে- কথা দাও এই ক্ষণে.  
কথা দাও এই ক্ষণে - কথা নাও এই ক্ষণে 
জেনে নাও তার কথা- হৃদয়ের প্রয়োজনে। 
হারাবার কিছু নেই- তাকে যদি নাই পাও
ভালোবাসার প্রয়োজনে- শুধু ভালোবেসে যাও। 

চন্দ্র গ্রহণ

চাঁদের বুকে ম্লান করা অন্ধকারে
দীপ্তিতে ডুবে থাকা মানুষের হৃদয়
চন্দ্র পৃথিবী সূর্য যখন মুখোমুখি হয়
কত কত চন্দ্র বৎসর পরে !
ক্ষণিকের ছায়া প্রচ্ছায়া উপছায়া
গ্রাস হয়ে যাওয়া মাটির এই কায়া
রাত্রি গভীর হলে কি মধুর ছলে
অশান্ত সমুদ্র স্ফীত করতলে
জোয়ার ভাটায় রক্ত উঠে নামে
হৃদয়ের মাঝে হৃদয় এসে থামে,
পাংশু বিবর্ণ যদি হও রক্ত ক্ষরণে
হৃদয় কে সামলে রেখ হৃদয় গ্রহণে।

প্রতিশোধ

আমার অস্তিত্ব তুমি টের পাও না
তাই না?
অপেক্ষা কর,
আগে তোমার চুলের ডগা থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে
মগজের শেকরে গিয়ে বাসা বাঁধি,
শামীয়ানা টানাই, জলসা বসাই
তখন টের পাবে।
আমাকে অবহেলা করে তুমি শান্তি পাও,
তাই না?
অপেক্ষা কর,
আগে বাতাসের সাথে সাথে তোমার ফুসফুসে ঢুকে নেই
অতঃপর তোমার শরীরের প্রতিটি কোষে কোষে গিয়ে বিছানা পাতি
তোমাকে জ্বালাই পোড়াই শীতল করি
বৃষ্টি হয়ে তোমার শরীরের প্রতিবিন্দু দিয়ে ঝরি
ঠোঁট গুঁজে দেই তোমার নরম ঠোঁটের মাঝে
নাক ঘষে দেই পদ্ম প্রতিম বুকের ভাঁজে
হোক না একটু অসভ্য হউক আমার আঙ্গুল,
দুলছে দেদ্যুল তোমার শরীর নাচের পুতুল!
কি আশ্চর্য! তুমিও দেখ!
প্রসব জন্ত্রনার মত কাম এসে জমছে তোমার ঊরুসন্ধিতে!
ক্ষুধার্ত বাঘিনীর মত খামচে ধর আমার এ পীঠ,
খামচে ধরে, তীব্র স্বরে চাঁপা চীৎকার,
বুকের পশম কামড়ে ধরে তুল সীৎকার!
জেনে রেখ-
সেই দিন আমিও প্রতিশোধ নেব
মাঝ পথে এঁটো করে ছেঁড়ে দেব তোমার শরীর
ভোঁতা অশ্রে গলা কাঁটা হরিণীর মত তুমি-
থেকে থেকে কাতরাবে, তরপাবে
আমাকে সেদিন তুমি কি ভীষণ টের পাবে!
টের পাবে।

চেয়ে ছিলে বলে

যদি তার সাথে আরও একটু ভালোবাসা বাকি থাকে
তবে তার কাছে ফিরে যাওয়ার কোন চোরা পথ-
অথবা তার ফিরে আসার কোন সম্ভাবনা
আছে নিশ্চয়!
এমনও তো হতে পারে
কোন এক সোনালি আলোর ভোরে
অথবা গভীর রাতের আঁধারে
বালিশে কান্নার দাগ শুকিয়ে যাওয়ার আগেই,
কারো ইতস্তত স্পর্শে ঘুম ভেঙ্গে গেলো তোমার,
আড়মোড়া ভেঙ্গে চোখে নেমে এল অপার বিস্ময়!
ঠোঁটের আড়ষ্টতায় শব্দ, শব্দের আড়ষ্টতায় ঠোঁট!
ঠিক সেই খানে, খুঁজে পেলে জীবনের অন্য কোন মানে
(সে তোমার আরাধনা, সেতো বিধাতাও জানে!)
প্রশ্ন কর তারে- কেন এতটা প্রহর ভেঙ্গে সেই তুমি এলে!
উত্তর পাবে- তুমি আমায় প্রতিটি প্রহর চেয়ে ছিলে বলে।

দুরেই থাকো তুমি

দুরেই থাকো
ছুঁয়েও দেখবো না
ডাকবোনা তোমায় আর প্রিয় নাম বলে
ফেরাব না তোমায় আর ছলে বলে কৌশলে।
আমিও দুরেই থাকি,
সেই বেশ ভালো
যেতে যেতে কে আবার ফিরে তাকালো?

জোছনা রাতের দুপুরে

এই সব জোছনা রাতের দুপুরে,
জীবনের ভিতরে জীবন নিয়ে
তাঁরার মতো অজস্র সোনালী ফুলে
অথবা ফুলের মতো অজস্র তাঁরায়
ক্লান্তি শীতল হলে মৃত্যু আসে।
স্বপ্নের ভিতরে স্বপ্ন খুঁজিছে যারা
জীবনের মৃত্যু কূপে এসে,
তেমনি আমি পেয়ে ছিলাম তারে
একটি তাঁরার খোঁজে রাতের আঁধারে!
চোখের পাতায় ঘুম জমেছিল ঢের
হৃদয়ের কাছ হতে খুব কাছে এসে
আমরা ক্লান্ত হলে ভালো বেসে বেসে
তুমি আমি দুটি পথে গেছি অবশেষে।
যতদিন এই দেহে প্রাণ আছে
যা কিছু দূরের তা ভেবে নাই কাছে
এই হৃদয় আর কতটুকু কথা শুনে!
এই মন আর কতদিন খাঁচার পাখী!
এক জনমে আর কতটাই বা হবো এলোমেলো?
দুরুত্ত নিয়ে বেঁচে থাকা বরং তার চেয়ে ভালো
এই বেশ আছি
ভেবে নেই আমি তুমি খুব কাছাকাছি
স্মৃতিটুকু কাছে ডেকে হাতে হাত রাখি
শিহরিত রোমকূপে জমানো শিশির গায়ে মাখি।

মধুচন্দ্রিমা

শতাব্দী কাল আগে
আমার ক্ষুদ্র ক্ষুদ্র নিঃশ্বাস জমাট বেঁধে হীরকের মত
রাত্রি শেষে ভোরের একেকটি নিঃসঙ্গ শিশিরের বিন্দু হত।
জানো অতন্দ্রিলা!
আমার দীর্ঘশ্বাস এখন আর জমাট বাধেনা বেলা অবেলায়,
ওরা এখন এলোমেলো বাতাসে ভাসমান পুঞ্জীভূত মেঘ
বাকাট্টা ঘুড়ির মতন পাক খেয়ে খেয়ে পড়ন্ত বিকেলে
কোথা হতে কোথা ছুটে চলে শিকারি কুকুরের মত!
আমার সব অসভ্য দীর্ঘশ্বাস-
বিশুদ্ধ ধোঁয়ার অবয়ে একে বেঁকে ছুঁয়ে যায় তোমার শরীর
অতঃপর ভাত ঘুমের শয্যা পাতে তোমার সুগভীর নাভিমূলে,
রাত্রি গভীর হলে, বৃত্তাকারে ছুঁয়ে থাকা তোমার বক্ষ জুগলে
কত নির্ঘুম রাত চোখের পাতায় এনে তুমি স্থির হও স্বচ্ছ সরল,
প্রতি রাতে তুমি মেলে ধর তোমার পদ্মপাতার মত স্ফীত বুক,
প্রতি রাতে তুমি মেলে ধর অক্ষত কুমারীর পুষ্পিত সুখ
আমার তৃষ্ণা আকণ্ঠ গিলে নেয় তোমার হৃদয়ের উষ্ণ তরল,
তুমি আমায় মৃদু বাধা দাও, হাসি ছলে বলো নির্লোভ হতে!
তোমার শরীরে বাঁধ ভাঙ্গা জোয়ার আসে প্রতি পূর্ণিমার রাতে
পূর্ণ মৌচাকের মত উন্মেষ হয় তোমার শরীরের ঘন টলমল,
তোমার বুকের ভাঁজে সে রাতে ফুটে থাকে অজস্র বাতাবি লেবুর ফুল।
আমার নিঃশ্বাস ফিরে আসে সেই ঘ্রাণ আর জোছনা গায়ে মেখে
আমি ভূমধ্য সাগরের কোন নির্জন দ্বীপে আমাদের কল্পিত মধুচন্দ্রিমার কথা ভাবি-
আমার চোখে ভেসে উঠে ইতিহাসের মত তোমার অতৃপ্ত মুখ
নিছক কৌতূহলে অপলক ছেয়ে থাকা ব্যাথাময় প্রশ্নাতুর দুটি চোখ।
তুমি জেনে রাখ অতন্দ্রিলা
আয়নার ওপাশে আমিও দাঁড়িয়ে থাকি
আমিও তৃপ্তি পাইনি অতন্দ্রিলা
ভালবেসে কেউ তৃপ্ত হতে পারেনি কোন কালে।

কেমন আছ তুমি?

আমি যখন হৃদয়ের গভীর হতে শব্দ তুলে আনি
বুকে যন্ত্রণা চেপে ধরে যখন আবেগহীন কণ্ঠে জানতে চাই
– কেমন আছ তুমি?
আমি আসলে শালীনতার ভনিতায় মিথ্যে প্রশ্ন করি।
আসলে আমি জানতে চাই না তুমি কেমন আছ।
আসলে আমি শুধু শুনতে চাই তুমি কতটা কষ্টে আছ
কতোটা যন্ত্রণায় তুমি জমাট বিবর্ণ নীল হয়ে আছো
কতটা শূন্যতায় তুমি অনস্তিত্তে বিলীন হয়ে আছ
কাছে না পাওয়ার হাহাকারময় প্রতিটি দিনে
তোমার যন্ত্রণার প্রতিটি বিন্দু কি করে আমাকে চিনে
কতোটা বেদনা খুঁড়ে তার মাঝে শুয়ে আছ তুমি,
বল তুমি কতোটা বুঁদ হয়ে আছো আকণ্ঠ বিষে
কার চোখে চোখ রেখে শান্তি পাওনি তুমি অবশেষে!
আমি চাই তুমিও হৃদয়ের গভীর হতে শব্দ তুলে আনো
আমি চাই তুমিও প্রশ্ন করে করে আমাকে রক্তাক্ত কর
– মসৃণ স্বরে জিজ্ঞেস কর “কেমন আছ তুমি?”।
আমি চিৎকার করে বলবো “ভাল নেই তুমি ছাড়া”
আমি নির্লজ্জের মতো বলবো “ভাল নেই তুমি ছাড়া”
তুমি জেনে রাখ -“আমি ভাল নেই তুমি ছাড়া”।

নিঃশব্দ

যে ছিলো আমার ব্যাকুল কামনার নারী
তার চুল, তার ঘ্রাণ দুঃস্বপ্নের মত তাঁড়া করে!
আকন্ঠ যন্ত্রনায় জন্তুর মত তারে ডাকি
হৃদয় এফোঁড় ওফোঁড় করা বিষাক্ত নীল তীরে।
তবু সব সয়ে যাই সয়ে যেতে হয় বলে
যে যাবার সে তো এভাবেই যায় চলে!
বিদীর্ণ পটভূমিতে ছায়াচিত্র অকিছে সময়
অবছায়ায় তবু যারে দেখি, সে তো আমার নয়!
সময় ফুরিয়ে যাচ্ছে বালুঘড়ির,
অবিশ্বস্ত চোখের পাপড়িতে বিহ্বল!
গাংশালিকের সিকতা মাখা পালক
বসন্ত পাখির চোখে কেন বেদনার মত জল?
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে ভেঁজা কাগজের পৃথীবি
নিঃশব্দ বলছে সখী ফিরে আসবি কিনা বল?

স্বপ্ন দেখা

নিয়ে আমার স্বপ্ন দেখা
উড়ে গেছে একলা পাখি ,
আমি এখন একলা একা
পথে পথে চোখটা রাখি।

শূন্য হৃদয়

আকাশ জুড়ে নির্জনতা
তোমার সাথে কইবে কথা,
আমি যখন থাকবো নাকো
বুকের কোনে দুঃক্ষ বুনে
শূন্য হৃদয় সইবে কিগো?

বিভ্রম

এই বেঁচে থাকা একটা নিশ্চিত গভীর ষড়যন্ত্র
আর এই মরে যাওয়া তারোও চেয়ে বড় গভীর কোন ষড়যন্ত্র।
তোমরা দেখনা প্রতিটি জন্মের সাথে মৃত্যু লেগে থাকে?
যখন একেকটি জন্মের আয়োজন করেন প্রানের স্রষ্টা,
প্রকৃতির আতুর ঘরে জটলা পেকে থাকে-
মায়া, মোহ, ভ্রম; বিব্ভ্রম, অধ্যাস, অলিকতা!
জন্ম সুত্রে শরীরে করে নিয়ে আসবে ক্ষুধা আর কাম
তার পর যতদিন না তুমি মৃত্যুর দেখা পাও, ততো দিন-
তোমাকে তাড়িয়ে নিয়ে যাবে ক্ষুধা
তোমাকে বেঁধে রাখবে সংসার,
তোমাকে লোভ দেখাবে জীবন
তোমাকে নির্লোভ করবে মৃত্যু,
জৈবিক তাড়নায় তুমি পাপ করতে বাধ্য
ক্ষমার প্রয়োজনে তুমি স্রষ্টার কাছে নত হতে বাধ্য!
তার পর কোন এক দিন তোমার আর ক্ষুধা থাকবে না!
তোমাকে পথ ভ্রষ্ট করবে না আর যাতনার কাম,
তুমি এই বাস্তবের মত সংসার ভেঙ্গে চলে যাবে,
তুমি জানো, তোমাকে যেতেই হবে,
তবুও তুমি সংসার বেঁধে ছিলে!
কি সেই সংসার?
যার কঙ্কাল: মায়া, মোহ, ভ্রম; বিব্ভ্রম, অধ্যাস, অলিকতা?
তোমার প্রীয় মানুষেরা তোমাকে নিজের হাতে পোড়াবে এক দিন
অথবা নিজের হাতে তোমাকে মাটি খুঁড়ে শোয়াবে এক দিন!
তোমার এই প্রীয় শরীর মাটির সাথে মিশে যাবে ধীরে ধীরে,
আগুনে যদি তা ভষ্ম না হয়ে গিয়ে থাকে-
তোমার কঙ্কাল আরো বড়জোর দু,শ বা চার,শ বছর,
তার পর আর কোন মৃত্যু তোমাকে তাড়া করবে না জীবন ভর।
মহাবিশ্বের তুলনায় পৃথিবী যেমন একটি শিশির বিন্দু,
মহাকালের তুলনায় তোমার জীবনের কাল প্রায় শুন্যের কাছাকাছি!
তুমি কখনো প্রশ্ন করতে পারবে না-
কে এই মায়াজীবী , কূহকজীবী, ঐন্দ্রজালিক!
সে অধিকার তোমার নেই।
তুমি বড়জোর নিজেকে প্রশ্ন করতে পারো ” কে আমি?”
শুধু নিজের হাতের দিকে এক বার গভীর ভাবে তাকাও-
ভালো করে তাকিয়ে দেখো ত্বকে মোড়ানো মানুষের কঙ্কাল!
তুমি চারিপাশে তাকিয়ে দেখো,
কত শত শত কঙ্কাল রঙ বেরঙ্গের ত্বকে মোড়ানো!
কত লোভ, কত হিংসা, জিঘাংসা, ক্রোধ, ক্ষুধা, কাম
ত্বকে মোড়ানো মায়ার শরীর, ভ্রম; বিব্ভ্রম, অধ্যাস, অলিকতা!
তার চেয়ে বরং বুক ভরে নিঃশ্বাস নাও
বুকে হাত দিয়ে নিজের হৃদপিন্ড স্পর্শ কর,
নিজেকে অনুভব কর সম্পূর্ণ নতুন করে,
ক্ষনিকের তরে প্রকৃতির গভীর ষড়যন্ত্র ভেঙ্গে দাও
একটি ফুলের কাছে ছুটে যাও, বুক ভরে ঘ্রাণ নাও,
সেই ফুল হাতে ছুটে যাও ভালবাসার মানুষের কাছে
নির্দিধায় বলে দাও হৃদয়ের যত কথা আছে,
তার বুকে কান পেতে শুনে নাও জন্ম অথবা পুনর্জন্মের কথা
প্রাণ ভরে উপভোগ করো পৃথিবীর মায়া, মোহ, ভ্রম; বিব্ভ্রম, অধ্যাস, অলিকতা!

নেশা

তাহার চেনা মুখ, কন্ঠস্বর, তাহার চুল, চেনা ঘ্রাণ,
আমাকে চিরকালের জন্য নেশায় বুঁদ করে রাখলো!
কত পাখি আর খুঁজে পেলোনা তার হারিয়ে যাওয়া নীড়
কত পথিক পথ হারিয়ে পায় শুধু জিরোবার ছাঁয়া সুনিবিড়,
তার পরিসংখ্যান শরতের সুখী আকাশ রাখেনি কখনো।

পূর্ণতা

আমি চাই আমাকে কেউ পাগলের মত ভালোবাসুক।
আমি চাই আমাকে কেউ তৃষ্ণার ব্যাকুলতায় স্পর্শ করুক।
কেউ অনুভব করুক রক্তের প্রতিটি কনায়।
কেউ মনে রাখুক ভাষ্করের নিপূন ছাঁয়ায়।
আমি চাই আমার জন্য কেউ ডুবে থাকুক অলীকের গভীর মায়ায়।
আমার জন্য কেউ অপেক্ষা করুক হৃদয়ের খোলা জানালায়।
কারো হাতে গোলাপ শুকায়ে মরুক ভিষণ মৃত্যুর যন্ত্রনায়।
আমি চাই আমার জন্য কেউ গভীর শুন্যতা অনুভব করুক।
আমি চাই আমার জন্য কেউ লাগাতার বিনিদ্র রাত কাটাক।
আমার জন্য কেউ বাম বুকে তীব্র কষ্ট অনুভব করুক।
বিরহের যন্ত্রনায় কেউ নীল হয়ে থাক।
আমি চাই আমাকে কেউ ভালোবেসে ভুলে থাকার চেষ্টা করুক,
যেন আমরা একে অপরকে অনুভব করি নাই কোনদিন,
যেন আমরা অন্য কোন সময়ের ভিন্য কোন মানুষ।
হৃদয়ের তরে হৃদয় জঙ্গম ও স্থবির, থেমে যাক রক্তের নিয়মিত চলাচল
ভালোবাসার মুহুর্ত গুলোকে কেউ মনে করুক জীবনের অন্যতম ভুল।
শুধু অল্প সময়ের জন্য কেউ আমাকে ভালোবাসুক
তার পর দীর্ঘ্য জীবনের বিনময়ে সে আমাকে বিন্দু বিন্দু করে ভুলে যাক।

কে?

কেউ কি আমার জন্যে অপেক্ষা করে আছে?
নিপূনে গোপন রেখেছে অন্তরের নিগুড় কথা?
স্বযতনে আগলে রেখেছে কুন্তলে কস্তুরী সুবাস?
প্রসবের যন্ত্রণার মত প্রেম এসেছে হৃদয়ের মরমে
জলধনুর চক্র ভেদ করে উড়ে গেছে পানকৌড়ি
গুধূলির অস্তরাগ আয়োজন করেছে চিত্রা রাত
দীপ্তিময় আকাশগঙ্গায় কুয়াশিয়া পদ্মরাগ মনি
আঁচলের খুঁট খুলে চিঠি মেলে দাঁড়াবে কে এখুনি!
কেউ কি আমার জন্যে অপেক্ষা করে আছে?

“মেঘ বালিকা”

ও কার ছাঁয়া?
চেনা চেনা মনে হয়!
ও কার ছাঁয়ার প্রতিচ্ছায়া?
ও কার পায়ের শব্দ!
ও কার নূপুরের ছন্দ!
ঢেউ তুলে হেঁটে যায় কে মায়া বনে?
কি খেলা সারা বেলা চলেছে মনে মনে!
কোন আলো মুছে নিলো তারে,
কোন সেই আলেয়ার আলো?
কোন ভুলে সে এই পথে হেঁটে গেলো!
প্রতিক্ষণে মায়ার প্রহেলিকা।
সে আমার ভ্রান্তির জগৎ
সে আমার প্রথম প্রেম
আমার প্রথম নারী,
সে আমার মেঘ বালিকা।

“ব্যার্থ সমঝোতা”

এত কবিতা, এত ফুল, এত পাখী, এত গান,
এত রঙ, এত ঘ্রাণ, এত সুন্দরের আয়োজনে
তোমার জীবনে শুধু একবার প্রেম আসে,
বর্নীল স্বপ্ন এসে তোমাকে ভাসিয়ে নিয়ে যায়
তোমাকে ঝড়ের মত উড়িয়ে নিয়ে যায়
ঝড়ের মত তোমাকে তসনস করে দিয়ে যায়
তোমাকে কাঁচের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যায়।
নি:শব্দের মতো নির্মম ভাবে হত্যা করে যায় তোমাকে কেউ।
তার পর থেকে তুমি ধ্বংসের স্তূপ,
শীতল অন্ধকারে তুমি এক গহীন মৃত্যুর কূপ
বিবর্ণ স্বপ্নের আস্তাকুড়ে তুমি একটি জীবন্ত লাশ।
অতপর,…………
এত কবিতা, এত ফুল, এত পাখী, এত গান,
এত রঙ, এত ঘ্রাণ, এত সুন্দরের আয়োজন
বার বার তোমাকে সেই মৃত্যুর কথা মনে করিয়ে দেয়।
আমি দু:ক্ষিত, তোমাকে স্বচেতন ভাবে হত্যা করেছে কেউ,
তার পরও তুমি জীবনের সাথে সমঝোতা করে বেঁচে আছ!
আমি দু:ক্ষিত, ভালোবেসে সফল হওনি তুমি।

চন্দ্রাহত

কুম কুম অঙ্গে মেখে জোছনা নেমেছে পৃথিবীর পথে পথে,
বেদনার রঙ যেন কন্ঠে তুলেছে অপূর্ব চন্দনা!
চোখে তার ভূমধ্য সাগরের বৃহৎ কোন মুক্তার মতো অহংকারী চাঁদ
ভালোবেসে উন্মাদ যুবকের কথা শোনেনিতো মধ্য রাত,
কুহকী পূর্নিমার ইন্দ্রজাল রচিছে বিচ্ছেদ আর শশানের নিরবতা,
তবে কোথায় জমা রেখে যাবো আমাদের নষ্ট প্রেমের একান্ত স্মৃতি কথা?
কিছু কথা চাঁদের বুকে আচর কেটে কেটে এঁকে গেছে কলঙ্কের আলপনা,
বাকি কথারা জমেছে পাহাড়ের পাঁজরে আর হৃদপিন্ডের মতো মৌন পাথরে!
প্রতিটি সমুদ্র কানায় কানায় ভরে গেছে আমার বেদনার লোনা জলে,
ঝড়ের মতো দীর্ঘ্যশ্বাস যখন সেই সমুদ্রে মাতালের মতো ঢেউ তোলে
একটি চন্দ্রাহত গাঙচিল আশ্রয় খোঁজে ধ্বংসের স্তূপে, ভেঙ্গে পড়া মাশ্তুলে।

অতন্দ্রীলা

অতন্দ্রীলা,
জেনে ভালো লাগলো যে আমাকে তোমার মনে পড়ে কোন কারণে!
যাক, মনে না হউক, শরীরে কোন ক্ষত চিহ্ন রেখেছিলাম!
তাইতো আমার কথা তোমার মনে পড়লো!
সেই সব স্মৃতি আমাকেও খুব যন্ত্রণা দিতো এতকাল।
এখন আর দিচ্ছেনা।
বরং ভালো লাগলো জেনে,
আমাকে তোমার মনে পরেছে এতকাল পরে।
গলায় চুম্বনের চিহ্ন কখনোই দীর্ঘ্যস্থায়ী হয়নি।
সেই সব প্রীয় চিহ্ন গুলো কতনা দ্রুতই মিলিয়ে যেতো!
ওই রকম দুই চারটি বিচ্ছিন্ন বেদনাময় ঘটনা বাদে,
আমাদের সময় কিন্তু খুব রঙিন ছিলো।
অন্তত আমার কাছে তা মনে হয় বা হতো।
হয়তোবা তোমার কাছেও তাই মনে হতো।
এক সময় তুমিও আমার জন্য মরতে পারতে,
এক সময় আমিও তোমার জন্য মরতে পারতাম।
আবার এক জন আর এক জনের জন্য অনন্ত কাল বাঁচতেও পারতাম!
ডায়রীটা আমার কাছেই আছে।
আমি জানি তার কোন অংশই মিথ্যে ছিলনা সেই সময়।
সময়ের প্রয়োজনে তোমাকে সব অস্বীকার করতে হয়েছে তা আমি জানি।
তার পরে হয়তো আমাকে ভুলে যাবার জন্যই অপ্রীয় সময় গুলোর কথা তুমি মনে রেখেছ।
হয়তো তোমাকে নির্দোষ ভাবলে আর আমাকে দোষী ভাবলে ভুলে থাকাটা অনেক সহজ হয়।
হয়তো তাই শুধু আমার ক্ষেপে যাওয়া মুখশ্রী আর অপ্রীয় ঘটনা গুলোই মনে রেখেছ।
হয় তো কিছুই মনে রাখনি, আবার হয় তো সবই মনে আছে তোমার।
অতীত আমার জীবনেরই অংশ,
ভুলে গেলে সেই সময়টাতে আমার অস্তিত্বকে ভুলে যেতে হবে।
আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত মনে রাখার চেষ্টা করি।
বিশেষ করে প্রীয় মুহূর্ত গুলো আমি কখনোই ভুলিনা।
তোমাকে আমার মনে আছে। খুব মনে আছে।
তোমার আমার সময় গুলো সব মনে আছে। খুব মনে আছে।
যেই সময় গুলো একসাথে কাটিয়েছি
আর যেই সব সময় গুলো একসাথে কাটানোর কথা ছিলো। সব মনে আছে।
আমি সেই সব সময়ের উপর দিয়ে হেটে যায় প্রতিদিন।
আমি স্বীকার করে নিয়েছি, তোমাকে আমার মনে আছে।
আমি স্বীকার করে নিয়েছি, তোমাকে আমার মনে থাকবে।
স্বীকার করে নাও আমার অস্তিত্ব যদি অস্বীকার করতে সত্যি কষ্ট হয়।
একদিন হয়তো তুমিও নিজের কাছে পরাজিত হবে।
তখন এই চিঠির প্রতিটি “হয়তো” শব্দ মুছে যাবে।
তোমার শরীরের এই অপ্রীয় ক্ষতই হয়তো অনেক বেশী প্রীয় হয়ে উঠবে।
আমার কবিতারা তোমার সাথে কথা কবে প্রতিদিন।
তুমি জেনে নিও আমি কেমন আছি।
ভালো থাকো।
এই আমি।

“ধ্বংস”

নেশার তীব্রতার মত্ত উল্লাসে প্রেম
স্রোতের মত চোখ বেঁধে ভাসিয়ে নিয়ে যায়,
স্রোতের মত নদী থেকে নদী বদলায়
বানের মত জমি থেকে জমি বদলায়
ঢলের মত অতর্কিতে দখল করে নেয় সব,
আবার আচমকা বেদখল হয়ে যায়,
খামচে ধরে নদী, খামচে ধরে মাটি
ছিড়ে আসে চিন্তার স্নায়ু, শিরা উপশিরা,
ছিড়ে আসে বাম অলিন্দ নাল তীক্ষ্ণ নখের ডগায়
পাঁজরের হাড়ে প্রণয়ের দাগ! দগদগে ঘা,
এ বুকে ভাঙ্গন ধরে যায়,….
এ বুকে ভাঙ্গন ধরে যায়,…
কত উপলব্ধি, ধাবন, উপধাবন!
অন্ধকারে ছাঁয়া বুনে তব তপস্যার মায়াবন,
কোনো সমুদ্রের জন্ম হলো কি ধূসর সৈকতে?
কোথায় চলেছে পলি স্রোতের সাথে বানে ভেসে ভেসে?
কোথায় জমে উঠেছে তিলে তিলে ব্যথার প্রকান্ড পাহাড়?
ধ্বংসের প্রয়োজনে লাভার মত রক্ত পুষেছে হৃদয় তাহার,
বিস্তীর্ণ মেঘের মালভূমি ভেদ করে ছুয়ে দিলাম পৃথিবীর ছাঁদ,
তার উপর পা রেখে দেখে এলাম দুপাশে দুটি ঝুলন্ত চাঁদ!
ওই পাহাড়ের পেছনে কোথাও কি ভেঙ্গে পরেছে আকাশ?
কথা বলছ না কেন প্রিয়তমা?
কেন এতো তপ্ত হয় ব্যথিতের দীর্ঘশ্বাস?
পুরে পুরে ছাই হয়ে গেছে সব সবুজ গুল্ম, ঘাস!
তুমি হও না কেন অঙ্গার?
পৃথিবীর সব বনে দাউদাউ করে জ্বলছে দাবানল
টগবগ করে ফুটছে একসাথে পৃথিবীর সব জল,
পাখিদের ডানায় আগুন ধরে গেছে হৃদয়ের উত্তাপে
পৃথিবীর সব গাছ বন্ধা হয়ে গেছে কার অভিশাপে?
টপ টপ করে আকাশ থেকে পরছে দগ্ধ পাখি!
অবুঝ সব দগ্ধ পাখির দল!
সূর্য মাটিতে নেমে এসে বলছে প্রেমিক একটু ধীরে চল।
আমি নিশি পাওয়া মানুষের মত ধীরে চলি,
আমি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাই,
আমি চিত্কার করে ধ্বংসের কথা বলি,
আমি তাহার ধ্বংসে সুখ পাই।
আমি ধ্বংসের সুর কন্ঠে তোলা বেদুঈন যাযাবর,
ধ্বংস! ধ্বংস! ধ্বংস হয়না কেনো এত অসহ্য সুন্দর?

“তোমার ভিতরে আমি”

ঠোঁটে গোলাপ নিয়ে উড়ে গেছে কালো পাখি
তোমার ভিতরে বিলীন হতে দেখেছি পৃথিবী,
তোমার ভিতরে সময় আর সমুদ্র এক সাথে
তোমার ভিতরে মেঘেরা উড়েছে দল বেঁধে।
বৃষ্টির প্রতিক্ষায় থাকা চৈত্রের চিড় ধরা জমি
তোমার ভিতরে বিলীন হতে দেখেছি মগ্ন আমি,
তোমার ভিতরে স্রোত আর জলোচ্ছাস এক সাথে
তোমার ভিতরে মোহময় সৃষ্টি আর ধ্বংস বাসা বাঁধে।
তাড়না নয়, ভ্রান্তি নয়, তীব্র আকাঙ্খার মত চাই
তোমার ভিতরে সৃষ্টি না হয় ধ্বংস হতে চাই,
তোমার ভিতরে জীবন আর মৃত্যু দেখেছি এক সাথে
তোমার প্রতিটি অনুভব আমার নদী ভাঙে চড় বাঁধে।

“তুই”

মেয়েটি দেখছে রোদ
রোদটা হৃদয় ছুই ছুই,
বৃষ্টি নিবে প্রতিশোধ
মেঘটা বলছে তুই তুই।
মেয়েটি দেখছে মেঘ
মেঘটা আকাশ ছুই ছুই,
ঘুড়িটা উড়ছে তবু বেশ
পাখিটা বলছে তুই তুই।
মেয়েটি দেখছে পাখি
পাখিটা দুঃক্ষ ছুই ছুই,
লোনা জলে ডোবে আঁখি
বৃষ্টিটা বলছে তুই তুই।

“ফিরে এসো”

বাতাসের রঙে ভেঁজা বৃষ্টির ঘ্রানে আর কতো কাল?
তোমার নামে সব আকাশ, নদী, পাহাড়, সমুদ্র দেখা শেষ,
চোখে বেদনার ছাপে শুন্যতার দৈর্ঘ্য প্রস্থ ব্যাধ,
তুমি কি দেখনা হৃদয়ের প্রতিবিন্দুতে ব্যথার বর্ণমালা?
তবে কার হাত বাড়িয়ে দিয়েছে নগ্ন লাল গোলাপ!
আমি ভুল ভেবে জ্বলন্ত কয়লায় বাড়াই হাত,
আমি ভুল দেখে তুমি ভেবে জাগি বিনিদ্র রাত,
খোলা আকাশের নিচে বিছানা পাতি,
পরিধান ছেড়ে প্রতিক্ষায় থাকি,
আমার জানালায় বৃদ্ধ ফাগুন অলীক পূর্নিমার
কুয়াশা মশারী টানায় বিন্দু বিন্দু জোছনার।
শিশিরের মতো ঘ্রাণ ফেলে যেও নাকো আর
ঘাসের মতো বিছানা ছেড়ে যেও নাকো আর
ফিরে এসো তুমি এই জীবনের কূপে
তুমি ফিরে এসো এই ঘাস, হৃদয়ে আমার।
এই মাতাল হওয়ার শুভ্রতায় এলো মেলো বেঁচে থাকা
এই তুমি দীপ্তিময় একটি রাগিনীর নাম,
এই তুমি জেনে গেছ নিয়তি আমার,
ধূপ ছাঁয়ার প্রতিচ্ছায়ায় চেনা মৃত্তিকার ঘ্রাণে
অমোঘ নিয়তী আমার তোমার কাছে টানে।
আমিও জেনে গেছি প্রতি ভোরে একটি গোলাপ জেগে ওঠে
আমার ঘ্রানের খোঁজে হাঁটে তোমার ঠোঁটে ঠোঁটে।
বিসৃত বেদনার নীল জলে ডুবো নাকো আর
ডাহুকের চঞ্চল চোখে খুঁজো নাকো আর,
তবে ফিরে এসো তুমি এই জীবনের কূপে
তুমি ফিরে এসো এই ঘাস, হৃদয়ে আমার।

“এসো হৃদয়ে আমার”

তুমি আমি এই পৃথিবীর মুখ দেখিনাই কোন দিন
চোখ ডোবে নাই এই পৃথিবীর মায়া ভ্রান্তির ছলে,
আকাশের নীল ক্ষয়ে ক্ষয়ে ঝরে নাই কোন বৃষ্টির জলে,
না জন্ম, না মৃত্যু, না হৃদয়, না হৃদয়ের প্রতিশোধ
না সমুদ্র, না মাটি, না জীবন, না জীবনের বোধ,
গায়ে মাখি নাই এই ভ্রান্তির আলো হাওয়া রোদ।
আমরা শুন্যতায় ডুবে থাকা অসীম তখন
আমরা নক্ষত্রের ভাসমান আলোর মতন,
শুধু ফিনফিনে অন্ধকার গায়ে মেখে
কে কার ভিতরে ঢুকে গেছি কখন!

“পথ”

তোমার এক পাশে থাকে শহর,
তোমার অপর পাশে থাকে নারী,
তোমার অপেক্ষায় রাঁধা চূড়া গাছ
চুল বাঁধে, চুল ছারে ফুল বাহারী।
তবে পথিক তুমি কোন পথ লবে?
শহর, নারী না অরণ্য?
তুমি কোন পথে গেলে সুখ পাবে?
তুমি কোন পথে গেলে বেশি ঠকে যাবে?
তুমি জানোনা তুমি কি চাও;
তুমি বিভ্রান্ত, তুমি ইতস্তত;
তুমি যে পথেই যাও
তোমার প্রতিবিম্ব খুঁজে পাও, ক্ষত বিক্ষত।
তোমাকে বাঁধে চুল
তোমাকে কাঁদায় ফুল
তোমাকে বুকে নেয় না তো শহর
তোমাকে কষ্ট দেয় নারী,
তোমাকে ফিরিয়ে দেয় ঘন অরণ্য নহর।
তবে পথিক তুমি কোন পথ লবে?
শহর, নারী না অরণ্য?


“ঘাঁস ফড়িং”

ছেড়া নদী মেঘ আর মেঘের শাবক,
কুয়াশার সমুদ্র ভাঙ্গে ধবলীয়া বক,
তার মাঝে মেঠোপথ কাশবন ঘাঁস
ও মেয়ের ওরনা উড়ায় বেহুলা বাতাস।
আলোর মিছিলে বাজিছে যেন মুনিয়ার গান
ময়ুর পালকে রৌদ্র পেতেছে উঠান,
মৃত্যুর ছাঁয়া লয়ে নাচিছে যে শিখা
সবুজ ঘাঁসের ফড়িং চেয়ে ছিলো তারে,
কামিনীর ঘ্রানের মতো সপে দিয়ে বুক
ভালোবেসে মোহময় খুজেছিলো সুখ
সুখ সে তো দ্যূতিময় কোহিনুর হীরা!
আজ সে পাথর প্রসব করেছে এক নদী
ভুল করে তুমি ফেলে এসেছিলে যারে,
তার ছোঁয়ার সবুজ অবারিত ধান খেত!
বুকে নিয়ে নিসর্গের জ্বালাময় দহন
ঘাঁস ফড়িংএর পেলব শান বাঁধা মন।
উদ্ভাসীত আলোক বৃন্তে গেয়ে জীবনের গান
মৃত্যুর পরে যেনো জেগে উঠেছে রক্ত গোলাপ ,
পাখীদের ডানার ছাঁয়ায় জিরাবার ক্ষণে
হৃদয়ের শুকনো ক্ষত চিহ্ন যেন বকেছে প্রলাপ।

“ফিরিয়ে নাও”

ফিরিয়ে নাও এই বিচ্ছেদ আহ্বান।
ফিরিয়ে নাও এই বিচ্ছিন্ন ব্যাবধান।
জুড়ে দাও এই হৃদয়ের বিক্ষিপ্ত ব্যাবচ্ছেদ।
বলোনা নিরত্যয় ভালোবাসা আর নেই বুকে।
শুননি কি তুমি অতীতের পোড়খাওয়া সব হৃদয়ের ক্রন্দন?
সুখে নেই তারা কেউ হায়, অতৃপ্ত অশরীরী আত্মার মতন
উচ্ছল সব মানুষের ভীড়ে, তারা সবে মৃত মানুষের লাশ নিয়ে ঘোরে!

”বরফ জমাট”

চায়ের কাপে উড়ছে ধুঁয়া মেঘের মতন
মুখোমুখি বসিবার অফুরান সময়,
আমাদের কথা সব শেষ হয়ে গেছে
বরফের মত জমে গেছে আমাদের বর্তমান ,
বায়স্কোপের মতো চোখে অবিশ্বাস্য অতীত!
সময়ের বিপরীতে হেটে যাই বহুটা দূর,
যেখানে আমাদের দেখা হয় নাই কোন দিন।
যেখানে আমরা ভালোবাসি নাই কোন দিন।
অথবা ভালোবেসেছিলাম তোমায় অফুরান
তিতল বুকে নিয়ে তীব্র বকুলের ঘ্রাণ
কঙ্কনীর মতো কাঁচের চুড়ি করে গুঞ্জরণ
সেই হাতে হাত রেখে কোল শিথানেই
বরফের মতো জমে যাই আমি সেখানেই।

“দুঃক্ষ বিলাস”

বয়ে যাচ্ছে দুঃক্ষ ধারা
দুঃক্ষ বাগান, দুঃক্ষ চাঁড়া।
বিরহ রাত্রির হৃদয় ছুঁয়েছে সে আমার
শুকনো রক্তের মত গোলাপ পাপড়িতে,
হাহাকারময় পাখিদের বিলাপে মিশে যেতে যেতে
মরুময় তপ্ত বালুর মত তীব্র উষ্ণতায় রাখা তার নাম
সে আমার পদ্মাবতী নারী, গোপনে তাহার নাম রেখেছিলাম
সে আমার অসহ্য যন্ত্রণার মত রক্তের তপ্ত স্রোতী
ফাল্গু নদীর নিদাঘ জলের মত সে আমার অমরাবতী
বিধুনন বিধুর বুকে সে আমার আগনন যাতনার কাম
অপূর্ব মোহময় কবিতার মত দ্রোহী যার নাম
দেয়াশিনী নিকরুণ সেই জন, আমায় সে করেনি আপন।
সয়ে যাচ্ছি দুঃক্ষ ধারা, দুঃক্ষ বাগান, দুঃক্ষ চাঁড়া।
হৃদয় ছিড়েছে সে আমার বিরহের রেবতী রাত্রিতে
শুকনো রক্তের মত ঝরে পরা বেদনার গোলাপ পাপড়িতে।

“বলিদান”

আমরা একে অপরকে অন্ধের মত দেখি
আমরা সমান্তরাল রেখার মত দাড়াই মুখোমুখী
আমরা একে অপরকে ছুঁয়ে দেখি না কখনো কোন দিন
শুধু জানি প্রিয় মানুষের ঘ্রাণ খুব কাছে
তীব্র উপস্থিতি করে অনুভব হৃদয়ের খুব মাঝে
আমরা বহুবার বন্ধুর মত মুখোমুখি বসি,
আমরা হুশিয়ার; কিছুটা দুরুত্ব ভালবাসি
আমরা প্রাণ খুলে শিশুর মত অনাবিল হাসি
আমরা প্রাণ খুলে পৃথিবীর সব কথা বলি
তবু আমরা নিজেদের কথা বলিনা কখনো
তবু আমরা চোখে চোখ রাখিনা কখনো
চোখে ভাসে শুধু আমাদের পিছুটান শৃঙ্খল
আমরা দুজনের দিকে শুধু চোরা চোখে তাকাই
আমরা বরাবরের মত আমাদের প্রেম অস্বীকার করে যাই
এভাবেই আমরা প্রতিনিয়ত আমাদেরকে ঠকাই।

“দেখা”

বহু দিন পরে
যদি হঠাৎ করে
কখনও আবার দেখা হয়-
তবে আমার দিকে
ঘৃণা ভরা চোখে তাকিও,
অভিযোগ ভরা চোখে তাকিও,
অথবা করুনার চোখে,
শুধু অপরিচিতা চোখে নয়।


“ভিন্ন সময়”


তোমার আমার সময় গুলো
সব ভিন্ন সব আলাদা,
তোমার আমার দিন রাত্রি
সব বিবর্ণ সবটা সাদা।
আমার দেখা ফুল গুলো সব
গন্ধ ছাড়া বর্ণহীনা,
একটা মুঠো বায়ুর জন্য
শ্বাস ফেটে যায় টাটায় সিনা।
কত জনের সময় কাটে
দিন কেটে যায় রাত কেটে যায়,
আমার থামা সময় গুলো
আর কাটে না অস্থিরতায় ।
কত জনের চোখে স্বপ্ন
বেঁচে থাকার সম্ভাবনা,
আমার চোখে নেশার আছর
প্রথম দেখার ঘোর কাটে না।
যায় না নেশা, ঘোর কাটে না
অস্থিরতায় অস্থিরতায়,
আমার সারা অঙ্গ গেলো
তোমার দুইডা মিছা কথায়।
আর সহেনা, আর পারিনায়
আমি এইবার ঘুমাইতে চাই,
আমার এখন বেজায় সময়
তোমার একটু সময় কি নাই?

“ভালোবেসেছিলাম”

যদি ভুলে যাই তোমাকে আমি
যে কোনো মৃত্যুর মতো সুখে,
প্রেমিকার ঘ্রাণে আর ফোটেনা গোলাপ কোনো পুরুষের বুকে,
কোনো ঢেউ করেনি শব্দ আর সমুদ্র সৈকতে,
শত প্রেমিকের লাশে আবাদ পরিত্যাক্ত বধ্যভূমি,
পরিচিত মুখ আর তাতে খুঁজো নাকো তুমি।
মুখোশে মখোশ উঠে গেলে আমাদের শব
হাতে নিয়ে দেখো একে একে নগ্ন মাথার খুলী,
বন্ধা চাঁদের মতো হলুদ বিবর্ণতা পৃথিবীর প্রতিটি ঘাঁসে
চোঁখের আবিষ্ট প্রেম সব মৃত্তিকায় মিশিয়াছে,
কাকে খুঁজে নিবে তুমি ইহাদের মাঝে?
কোন কোটরের গভীর শূন্যতায় তোমার নামে মৃত্যু লিখা আছে!
ইশ্বর মুছে নিয়ে গেছে করোটির চুম্বন চিহ্ন, বুকে চিবুকের ছোঁয়া।

“আলেয়া”

তুমি চেয়েছ এতকাল নির্মম
মর্মর পাথরের মতো প্রাণহীন বুক,
হৃদয়ের জমিনে অবারিত ঘাঁসের পরিত্যাক্ত বিছানা
তিলে তিলে গড়ে উঠুক; এক উন্মুক্ত গভীর ধংস স্তূপ।
মাকরাসার জাল, পায়রার নীড় পথ ভোলাবে তোমার
আমি জেনে গেছি নারীর কেতন সব, ঋষির ধ্যানের সার।
ভালবাসা হীন পৃথিবীতে নিছক লাল গোলাপের দাম কতো আর!
প্রেমিকের চোঁখ ছাড়া কার, রূপের আলেয়া কে কবে করেছে শিকার!
কাছে পাবার আগে খুঁজে নাও তারে; ভালবাসার আগে বুঝে নাও তারে,
সোনালী ধানের গোলায় লুটেরার দল, দুহাতে তারাও চোঁখে নীলনদের জল।
যাচ্ছ চলে যারা যাও, পেছেন ফিরে তাকিওনা আর,
চোঁখে চোঁখ পরে গেলে হায়, প্রেম হয়ে যেতে ও পারে আবার!

“আয়না ঘর”

খুব বেশী দুরে নই আমি
শুধু স্বীকার করে নাও আমি আছি,
কাছে নয় তবু হৃদয়ের খুব কাছা কাছি;
যদি স্বীকার করে থাকো অস্তিত্বের অনুরনে,
জেনে গেছে তোমার শিঁরদাঁড়ার শীতল স্রোত এতক্ষণে,
মিশে গেছি তোমার উদভ্রান্ত ধুসর দৃষ্টির অনুভবে কবে
চোঁখ ফেলে দেখো কাঁচের কুয়ায়, সোনালী সব আলো খুঁজে পাবে!
আয়না ঘরে নিজের ছায়ায় কার প্রতিবিম্ব খুঁজেছ এতো কাল?
প্রতিটি পৃথক শিখায় নক্ষত্র নক্ষত্রীর বুকে কেদেঁছে তার আলো
কে তার তৃষ্ণা মিটালো! যতটা আবেদন জমে ছিলো তোমার উষ্ণ ঠোঁটে,
তার চেয়ে বেশি ব্যাথায় মিশে আছি আমি, ছুঁয়ে দেখো বৃষ্টিতে,
তোমার শরীরে ঢুকে যাবো শিহরণ, জাগিয়ে সমুদ্রের ঢেউ
ব্যাথাকে বুকে নিয়ে, ব্যাথার সাথে শুয়ে শান্তি পেয়েছে কি কেউ?
কিতাব লিখেছে সভ্যতার নিয়াম কথা, পাথরের সওদাগরী শহর
কে কাকে ভালোবেসে ভুলে গেছে কবে , শুধু জ্ঞানী বৃক্ষ রেখেছে তার খবর।

“গাংচিল”

দুটি জল ছিল পাশাপাশি বহু দিন
যদিও মিশে যায়নি তারা একে অপরের সাথে
শুধু নিবিড় ভাবে ছুঁয়ে ছুঁয়ে অনেকটা পথ ,
দূর হতে মনে হতো এক খানা নদী;
জেনো আজন্ম পাশাপাশি থাকিবার শপথ !
কতো গভীর ছিলো সে নদীর জল!
কতো স্রোত বয়ে নিয়ে অজানা অতল,
কতো কুল ভেঙ্গে গড়ে একে অপরের প্রিয় ক্ষত
পরস্পরকে দিয়েছে ঐশ্বর্য্য; নরম পলি মাটির মতো !
কথা ছিলো তাহার, মিশে যাবার; কোনো এক মোহনায়
জানা নেই কি ছিলো কাহারো মনের একান্ত বাসনায়,
কোন এক রঙ্গা জল ধূসর গাংচিল হয়ে
ছেড়ে যায় কেনো নদী এক আকাশ উড়ালে?
জেনো কোনো কথা নেই আর,
জেনো কোনো কথা ছিলনা তাহাদের কোনো কালে!
প্রসস্ত ডানা মেলে আর না ফেরার ব্রতে,
ভুলে যাবার যার যার একান্ত পথে
ছাড়া ছাড়ি বহুদূর কেনো সেই মোহনায় এসে?
জেনেছি আমি সব অবশেষে,
অতন্দ্রিলা তোমাকে ভালোবেসে।

“তুমি আছো, তুমি নেই”

বুকের ভিতরে চোরা কাঁটা বিঁধে আছে
চোখ হারিয়ে গেছে দুরের চাহনিতে ,
তোমার ছোঁয়া তোমার চোখের খোঁজে
বিব্ভ্রান্তির হাজার প্রকার ভেদে,
মনে হয় এইতো তুমি পাশে।
এই পৃথিবীর আলো হাওয়া জল, মেঘেদের দল
মনে পরেছে তোমায়!
এই আকাশ সাগর বেলা, রোঁদ বৃষ্টির খেলা
মনে পরেছে তোমায়!
অযাচিত স্বপ্নের ভ্রূণ ভাবনার সঙ্গমে উর্বর
স্খলিত জীবনের বধ্যভূমি,
সত্ত্বার আঁতুড় ঘরে জন্ম নেয় প্রতিক্ষণ
একটি করে তুমি!
হৃদয়ের গভীর থেকে গভীরে কবর খুঁড়ে
তোমার কথা লুকাই গোপনে দিনের শেষে।
বহু বহু দিনের পর…
আমার হৃদয়ে আজ অজস্র কবর!
আমার শরীরে আজ লাশের গন্ধ!
আমার রক্তে বিষের নীল স্রোত!
তুমি আজ শুধু উষ্ণ ঠোঁটে তিব্র চুম্বনের আমৃত্যু তৃষ্ণা,
মেরুদণ্ড বেয়ে বেথার জোয়ার ভাঁটা বেলা অবেলায়,
বেওয়ারিশ বিছানায় ক্লান্তি জমা রেখে প্রতিটি নির্ঘুম রাতে
অমোঘ নিয়তি তুমি আমার, ভুলে থাকার অহর্নিশ খেলায়।

“অপেক্ষা”

মনে হয় আমি সেই সময় টুকু চিনি
যাকে তোমরা অপেক্ষা বলো,
প্রতিটি মুহূর্ত, পল অনুপল, ক্ষণ অনুক্ষণ,
মনে হতো দীর্ঘ্য দিনের মতন,
যখন সে বলতো-
“অপেক্ষা করো, আমি আসবো”।
এখন তো বছর কেটে যায় চোখের পলকে,
রক্তের উষ্ণতা নিবে গেছে কবে,
আমি কারো জন্য অপেক্ষা করিনা আর,
সে ও কারো জন্যে অপেক্ষা করেনি তো!
সময় বয়ে চলে তবু, বয়স থেমে গেছে কবে,
অনেকটা মৃত্যুর মতো, তবু কেউ মরিনি তো!

“ভুলে গেছি তারে আমি”

ছাই চাঁপা আগুনের মতো
ভুলে গেছি তার নাম কবে!
কখনো মনে পরে না তো সে আর,
মিশে গেছে রক্তের সাথে অজান্তে
কবেকার বাথার রং উষ্ণতা হয়ে,
বেমালুম ভুলে গেছি আমি তারে!
গভীর একাকিত্তে ছায়ার মতো-সে আসে ধীরে,
তছনছ হয়ে যাবার আতঙ্ক ছড়ায় বুকে!
নিঃশ্বাসে বাতাসের স্বল্পতা অনুভব করি,
চোখ বুজে তার চোখ দেখি নাতো আর,
চেতনার অতলে সূক্ষ্ম যন্ত্রণার মতো অনুভব,
পোষ মানা পুরনো অসুখের মতো,
আলাদা কিছু নয়, শরীরেরই অংশ মনে হয়!
যেন কিছু ছিল, যেন কিছু নেই, শূন্যতার বোধ।
যেন প্রিয় কোন মানুষের মৃত্যু শোক,
মনে পরার মতো কিছু নয়, জীবনেরই অংশ মনে হয়।

“দূরত্ব”

স্বপ্ন কি সত্যি হল আজ অথবা স্বপ্নই সত্যের মতো,
যদি এ স্বপ্ন হয় তবুঃ ঘোর না কাটুক, ঘোর না কাটুক।
এতো কাছে আছো মনে হয়,
হাত বারালেই ছুঁয়ে দিতে পারি!
জলের ছবির মতো স্বপ্ন যদি হয়?
ছুঁই না ছুঁই না ছুঁই স্বপ্ন ভাঙ্গার ভয়।
রাতের তিমির দেখি হায়, রহস্যময় জানালায়,
বিশাখা নক্ষত্র বিথির জন্মতিথি চূলের বিন্যাসে,
তোমার চোখের মতো চোখ বনফুল,কুসুম শঙ্কাশে।
তোমার নরম হাতের মতো মেঘ ছুঁয়ে দেয় শিহরণ,
দূর হতে আরো দূরে ব্যাথাময় বাঁশীর রাগিণীর মতন
বুকের গভীর থেকে গভীরে বাজো কি করুন সূরে!
কতো কাছে আছো তুমি হায়, তবু কতো দূরে!

 “স্বর্ণ লতা”

আমার মায়াবী অতীতে তোমার সাথে পথ চলা,
তোমার জন্য গাওয়া গান, অকারণ অভিমান,
ছোট ছোট কথা বুনে গল্প, গাঁথে ছন্দ কবিতা,
তোমার গন্ধে পৃথিবী সাজে সৌরভি মৌমিতা!
আমার আকুতী আহ্ববান আমার বুকে
হৃদয় মেতেছে হৃদয়ের গন্ধ শুঁকে শুঁকে।
কান পেতে থাকে সোনালী ঘাসেরা
তাঁরারা চাঁদের, চাঁদোয়া রাতেরা।
যখন তোমার সাথে ছিলো আমার অভিষার,
শিশির ভেজা পৌষের রাতে ক্লান্তিহীন এক পথ!
তুমি ছিলে আমার দ্রোপদী, আমি তোমার জয়দ্রথ।
আমার আঙ্গুলির ভিতরে রেখে তোমার আঙ্গুলি ভীষণ জড়তায়,
জীবনের সাথে মায়াবী সোনালী লতারা যেভাবে জড়ায়,
ঠিক সেই ভাবে। ভাবিনিতো কোনদিন তুমি চলে যাবে।
মায়াবী রথে কেন উঠলে দেবী?
[জুন ২০০৫, ঢাকা , বাংলাদেশ]

“ইন্দ্রজাল”

কোন এক নিষিদ্ধ রাত
রাত্রির কুয়াশা মাখা অন্ধকার
আমার পাশে একজন মায়াবী
তার হাতের মুঠোয় পেষিত আমার হাত।
জল স্থল অন্তরীক্ষের সকল বাস্তবতা
হারিয়ে যাচ্ছে রহস্যময় কুহেলিকায়!
আমার চোখ খেলা করে তার চোখে,
পদ্মার স্রোতে গলন্ত রুপা!
মাকরাশা অদ্ভুত দ্রুততায় বুনে চলে তার জাল,
প্রতিটা খোপে খোপে জ্বালাময়ী ভালবাসা।
হঠাৎ হানা দেয় দমকা হাওয়া,
মুহূর্তেই ছিন্ন ভিন্ন সব,
কোথায় ঊরে যায় কুয়াশার চাঁদর…
এক স্বপ্নহীন অনশ্তিত্তের অন্তহীন ঘুম।
রাত্রির কোন প্রহর ঘোষণা করছে শেয়ালের পাল?
চাঁদের মুখে ডানা মেলে ঊরে যায় বাদুর।

“পরাজিত নটরাজ”

একটি শিউলি ফুলের নির্বাসিত আত্মার দীর্ঘশ্বাসে যখন বাতাস হয়েছিলো ভারি,
একটি শিশিরের আছড়ে পড়া ব্যাকুলতায় আমার ঘুম ভেঙ্গে ছিল ভোঁরে।
এ যেন ইস্রাফিলের সহস্র বাঁশির একত্র ক্রন্দন!
অলীক স্বর্গলোকে প্রেমময় ফুলশয্যা শেষে ছুরে ফেলা এক রাশ সাদা ফুলে
যখন একবুক জমাট রক্ত দেখেছিলাম, আমি ভীষণ চমকে উঠেছিলাম!
শুনেছি সে ছিল কোন এক কুমারী ফুলের দেশে, বাতাসের সাথে হেসে হেসে।
মেঘেরা হাসতো, বৃষ্টি আসতো, ভাসতো সে পরীদের সাথে ভেজা নীলে।
তবে বুঝি বৃষ্টি আমায় তুমি এতকাল মিথ্যে বলে ছিলে?
তবে বুঝি পাখি আমায় তুমি এতকাল মিথ্যে বলে ছিলে?
কেন হায় দেবদূত তারে নিয়ে গিয়েছিলে অলীক সপ্নের দেশে,
ভালবাসার কথা বলে বলে, বাষ্প চূর্ণ মেঘ বৃষ্টির ছলে।
দিয়েছিলে তারে রাসের বাধন, সোনার কাঁকন, পায়ের নুপুর,
দিয়েছ আমার চোখে নির্ঘুম রাত, থেমে যাওয়া সময়, প্রসন্ন দুপুর।
দেবতাদের প্রেম উচ্ছিষ্ট হলেই কি তবে মর্তে পাপীদের ভালোবাসা মেলে?
নিজেই বেছে নিয়েছি এই ধ্বংসলীলার যাত্রাপালায় পরাজিত নটরাজের এক রক্তাত জীবন!

“শুন্যতা”

মনের মাটিতে দীর্ঘ মায়াময় ছায়ামূর্তি
নিরবে চক্ষু তুলে তাকায়!
দীর্ঘ হতে দীর্ঘশ্বাসে তপ্ত হয় হৃদয়-
খোঁজে আকাশের ওপারে আকাশ,
বাতাসে প্রিয় গন্ধ, খোঁজে স্পর্শ, শিহরণ।
নিবিড় মেঘের দল খোঁজে কোলাহল।
খুঁজে পায় শুন্যতা, পাণ্ডুর, বিবর্ণতা ।
হঠাৎ খামচে ধরে
ছিরেফেলতে ইচ্ছে করে
হৃদয় আমার!
মায়াবি স্বপ্নের আঘাত প্রতিক্ষন।
[জুলাই, ২০০২, ঢাকা, বাংলাদেশ। ]

মনে কি পড়ে?

মনে আছে অতন্দ্রীলা?
মনে আছে তোমার?
তুমি ছিলে পাশে, খুব কাছে,
নিমগ্ন সন্ধে বেলায়
গভীর রাতের উত্তাল সাগরে
ধুসর আলোর প্রসস্ত সমুদ্র সৈকতে।
মনে আছে তোমার?
কোথা হতে ভেসে এলো হিজলের ফুল!
ঝাউএর ডালে ব্যাকুল স্বরে
ডাকলো অচেনা হলুদ পাখি!
মেঘ আর মেঘলা আকাশের সাথে
পাল্লা দিয়ে এলো জল আর জলোচ্ছ্বাস!
অতন্দ্রীলা,তুমি ছিলে আমার
চাঁপা গন্ধে মাতাল চিরচেনা ফুল।
স্বপ্নের ফুলঝুড়ি, সূতাহীন ঘুড়ি
ব্যাথার টানে আঁকা ব্যথিত ব্যাকুল।
আর সেই তুমি অতন্দ্রীলা,
সন্ধে বেলা-
হয়েছিলো কি
ভুলে গেছো তুমি।
কথাটি নাবলে, ডুবে গেছ জলে,
ঘোলাটে বুনো চাঁদের মতো।
ভেসে গেছো বানে, হৃদয়ের টানে
রেখে আমার হৃদয়ে ক্ষত।

“স্বন ভাঙ্গার খেলা”

ভাঙ্গা জানালা গলা রোদ্দুরে স্বপ্ন ভাঙ্গার খেলা- এবেলা ওবেলা,
দক্ষিনা বায়ুর তপ্তশাসে সারাদিন, সাত রঙ করে খেলা।
প্রতিটি নিদ্রা ভাঙ্গে কঠিন চৈত্রের মতো, অতর্কিতে ছাওয়া,
চোখে আমার শিশির ভেজা ভোরের অপূর্ণ শীতল চাওয়া।
এখনো কি কোনো খোলা জানালায় বেকুল চাহুনিতে
অস্থির তরুনীর ঠোট কাঁপে আমার অভিমানে?
দুপুর গেলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো বলে
বিভোর নিশ্সংগতা তারে আরো একটু কাছে টানে?

“অপরিচিতা”

ভীষণ চেনা রাত্রিগুলুও মাঝে মাঝে ভীষণ অপরিচিত লাগে।
অন্ধকারে পেঁচার চিত্কারে আমি প্রিয়ার কান্না শুনতে পাই।
ভর দূপুরটাকেও মাঝে মাঝে অচেনা লাগে ভীষণ!
ঘূঘুর একঘেয়ে ডাকে আমি তোমার বিচ্ছেদের ডাক শুনি।
তুমি কি একবারও ভেবে দেখনি-
আমার বুক ছাড়া পৃথিবীর সব পুরুষের বুকে এসিডের খনি!
একটুখানি মুখ ছোয়ালেই ঝলসে যাবে তুমি!
আমি অনুভব করেছিলাম,
লাল পলাশের মত আগুনের ফুলকি তোমাকে
হাতছানি দিয়েছিল বিচ্ছেদের দিনে।
সেদিন তোমাকেও লেগেছিল ভীষণ অপরিচিতা এক!
প্রজাপতির মতো বিলাসী ডানা মেলে
উড়ে চলে গেলে আগুনের ফোয়ারায়,
ওফ কি ভীষণ সুন্দর লেগেছিলো সেদিন তোমায়!
আমি আজও ভুলতে পারিনা কিছুতেই।

“বাচিবার সাধ ”

এক মুঠো জোছনা ঢেলে
বিষের পেয়ালা সাঁজাই
তাঁরাদের জলসা হবে বলে
ঘোর নিশার নিকুঞ্জে আজি !
মৃত হৃদপিণ্ডের সঞ্চিত খুনে
ভালোবাসা আমার দাগ গুনে গুনে
নীল খরস্রতা নদী যৌবন ধরেছে বাজী!
আমার নিথর দেহে দূর্বার তাঁরাখশা আমৃত্যু মহারথী।
নিষিদ্ধ বুনোফুলের গন্ধে মাতাল
জোনাকিরা সব যৌবন করেছে সঞ্চার,
আধোয়ার নীলাম্বরী রাতে মরিবার সাধ হইয়াছে বারবার।
মরিনি আমি, অমৃত জোছনা পানে!
তোমার চূলের ঘন্ধ আজো বাঁচিবার সাধ আনে ।

““কারাদণ্ড”

আমি কার সাথে শুই,কার সাথে ঘুমাই,
পুরনো বেথার কাছে ফিরে আসি, ফিরে যাই।
মুক্তি চেয়েছো তুমি আর মুক্ত করেছো আমায়,
সেই আমি জানিনা আজো আমার মুক্তি কোথায়!
শুন্যতার শেওলা ভেঁজা স্মৃতির দেয়াল চারিপাশে-
প্রতিটি মুহূর্তে যাবজ্জিবন কারাদণ্ডের স্বাদ…”

“করিবে অনুভব”

এসো প্রিয়া
হৃদয়ের গহিনে বসে কিছু গল্প করি
শীতের এই কুয়াশা ভরা রাতে।
রক্তের তপ্ত স্রোতের পাশে
স্তূপাকারে কাটা রেশমের গাঁদায়,
যেখানে আমার মায়াবী কথাগুলো শুধু আমারেই কাঁদায় ।
সেই ভেবেই কি তুমি “পলাতকা” নারী?
দখিনা স্রোতে ভেসে যায় পূর্নিমার চাঁদ।
রোদের সোনালী চুল মেলে ঢেকে দেয় চোখ,
বহুকালের শুকনো হৃদয় তখন এক টুকরো নীল্ মেঘ চায়।
বহু অবজ্ঞা অবহেলার পরে,
যখন দেখবে আমার ক্ষত বিক্ষত লাশ ধংসের প্রমত্ত মেলায়,
এবং ছিন্ন ভিন্ন রুপালী চাঁদখানি পড়ে আছে আমার রক্ত নদীর পারে,
জোছনা বৃষ্টির প্রতিক্ষায় থেকে থেকে যেদিন পৃথিবী হবে নিরব।
কোনো এক হেমন্তের কাঙ্গাল রাতে আমারে তুমি করিবে অনুভব।।

জ্বালা

জ্বালা

ডাকছে না কেউ আপন করে
আসছে না কেউ কাছে
” কাহার প্রেমের বেদনাতে
আমার মূল্য আছে?”
চাইছে না কেউ পথের পানে
বইছে নাকো প্রহর
” অন্তরে তুষেরই অনল”
কইয়ো গিয়া ভ্রমর।
ভ্রমর ঊরে পাতায় পাতায়
ভ্রমর ঊরে ডালে
তাহার সাথে দেখা হবে
মরনেই কালে?
যাও গো ভ্রমর কও গো কথা
সুধাও গিয়া তারে
কহন ও না যায় গো জ্বালা
সহন ও না যায়রে!

তুমিতো জানোই

তুমিতো জানোই

তোমার কাছ থেকে কোনদিন
নিরুত্তাপ ফিরে আসিনি,
তোমার কাছ থেকে কোন দিন
ফিরে আসিনি নিরুত্তয়,
মেনে নিয়েছি অবুঝ
ভালোবাসার নামে যা কিছু হয়
তুমি তা জান নিশ্চয়।
তুমিতো জানোই-
আমার কষ্টেরা তবু মিছিল করেনা
ওরা অগোছালো, বিক্ষিপ্ত, ভবঘুরে
দুপুর নেই বিকেল নেই ওদের
শুধু আজন্ম গভীরতম রাত।
তোমার কাছ থেকে কোন দিন
ভালোবাসাহীন ফিরে আসিনি আমি
তোমার কাছ থেকে কোন দিন
ফিরে আসিনি নিরুত্তয়।
প্রতীক্ষায় থেকে থেকে পায়ের পাতায়
গজালে শেকড় নাকি ভালোবাসা হয়!

আমার ইচ্ছে করে

আমার ইচ্ছে করে

আমার এক গুচ্ছ কবিতা লিখতে ইচ্ছে করে
আমার এক বিহান বসে কাঁদতে ইচ্ছে করে
আমার ইচ্ছে করে তোমার চোখে চোখ রাখি
যেমনটি রাখে চোখ পাখিনির পাখি ।।
পারিনা কিছুই আমি
না পারার দলে,
এইটুকু বেঁচে আছি
শুধু মরে যাব বলে।

মিথ্যে

মিথ্যে

অনেক চেষ্টা করে দেখেছি,
মিথ্যে বলতে কষ্ট হয়
এখন আর সস্তার বিনিময়ে
মিথ্যে বলতে ইচ্ছে হয় না।
বুকে হাত দিয়ে বলছি –
মূল্যবোধ বাড়েনি একটুও,
শুধু সবকিছু তুচ্ছ মনে হয়
…… তুচ্ছ মনে হয়।
মনে হয় একবেলা মিথ্যে বলে
বিনিময়ে ওবেলা এক থাল ভাত-
কি এমন বাহাদুরি এর মাঝে!
জীবন চক্রের একসমে
এ দেহেরও মৃত্যু আছে।

নীরবতা

নীরবতা

মেঘের উপর জমেছে ধুলুবালি
বাতাস গুলু বইছে অভিমানে
উড়ছে পাখী ভীষণ বেখেয়ালি
আমি হাঁটছি পিঁপড়া অভিযানে।
ক্লান্তি আমার পিঠে গজানো পাখা
নীরবতা এক ঝড়ের পূর্বাভাস
ভাগ্য আমার ভ্রমরার প্রাণে রাখা
ঘুম ভাঙ্গলেই ভায়াল সর্বনাশ।

ছেলেদের চোখের জলের কোনো মূল্য মেয়েদের কাছে নেই !!!!!!!!!!!!!!


Love u mithila

 

 দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে
বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময়
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে
পারবে কি ভেঙে দিতে এই দেয়াল?
পারবে কি ছেড়ে যেতে এই বাঁধন?
ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে
পারবে কি ফিরে যেতে আবার?



 <><><><><><><><><><><><><><><><><>


আমি নোনা জলে সিক্ত ঠোটে
একচিলতে হাসি চাই,
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে
নগ্ন পায়ে হাটতে চাই।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই-
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়।
শুধু তোমার জন্য,
আমি আর একবার হাসতে চাই,
আর একবার প্রানখুলে বাচতে চাই,
আর একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়!


<><><><><><><><><><><><><><><><><>

 প্রতীক্ষায় থেকো না আমার
আমি আসবো না, থাকলো কথার কবুতর
কখনো বাইষ্যা মাসে পেয়ে অবসর
নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর
পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি,
পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে
কী কী ব্যথা এবং আর্দ্রতা
রেখেছে দখল করে আশৈশব আমার একালা,
আমি কতো একা,
কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে
বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন।



 <><><><><><><><><><><><><><><><><>

বড় আবেলায় পেলাম তোমায় এখনি কেন যাবে হারিয়ে?
কি করে বল রব একা? ফিরে দেখো এখনও আছি দাড়িয়ে।।
কেন হটাৎ তুমি এলে নয় কেন তবে পুরটা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায় না মানা
বাঁচার মানে টা যাবে হারিয়ে।
শুনছো কি তুমি আমায়?




 <><><><><><><><><><><><><><><><><>


তোর জন্য আমি আর শিউলি ফুলের ডালা সাজাব না।
তোর জন্য আমি আর অপেক্ষা করব না।
কিন্তু তবুও...
শরতের ভোরে যখন শিউলি গাছটা ফুলে ফুলে সেজে থাকবে,
গাছতলাটা হবে শিউলি ফুলের বিছানা,
সবাই যখন স্বপ্নের রাজ্যে ঘুরতে ব্যস্ত থাকবে,
সেই কাকডাকা ভোরে আমি একা খালি পায়ে শিউলিতলায় যাব।
সবগুলো শিউলি কুড়িয়ে নিয়ে জলে ভাসাব আমি।



 <><><><><><><><><><><><><><><><><>

তোমার ভালোবাসা আজ আর ছুঁয়ে যায় না আমায়.
কিন্তু তোমার ভালোবাসার সীমানা আজ ও পেরুতে পারিনি..
তোমার ভালোবাসার ছুঁয়ায় আজ আর হাসি ফোঁটায় না মুখে..
কিন্তু তোমার দুখগুলোও আজ আর আমায় কাঁদাতে পারে না..
তোমার ভালবাসার ভেলায় আজ আর ভাসতে পারি না...
তাই বলে কিন্তু ডুবতেও পারছি না...
তোমার কথাগুলো আজ আর মধুর সুর হয়ে কানে বাজে না...
তাই বলে কিন্তু আজ এ কানে অন্য কোনো সুর বাজে না..
তোমার ছোঁয়া আজ কোনো শিহরণের সৃষ্টি করে না..
তাই বলে কিন্তু আজ আর ওই মন শিহরিত হয় না..
চলে গিয়ে ও কেনো বার বার ফিরে আসও..
দুরে গিয়েও কেনো বার বার কাছে টান??


 <><><><><><><><><><><><><><><><><>

 মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে ...
 এতটা miss করি তোমাকে ... 
আবার সাথে সাথে যখন তোমার সাথে
 কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,,
 তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি.... I miss U

 <><><><><><><><><><><><><><><><><>

ম্লান চোখের ক্লান্ত দৃষ্টি দিয়ে ঠায় চেয়ে থাকি শুভ্র দেয়ালটার দিকে....
.হটাত'ই যেন দেয়ালটা স্বচ্ছ একটা কাচে পরিণত হতে চায়! 
ওপাশে ঝাপসা ভাবে ভেসে উঠতে থাকে আমার অগন্তি ভাবনার ছায়াগুলো....
.অস্পষ্ট, অথচ কত তীব্র!
 কেমন যেন একটা দুর্নিবার ব্যকুলতার ঢেউ বয়ে যায় আমার ভিতর...
ছায়াগুলোকে ছুয়ে দেখতে ইচ্ছে করে খুব!....
অধরা রয়ে যাবার আকাঙ্খা আমার জন্মগতই !...
.তাই হয়ত কেউই আমাকে ধরে রাখতে পারেনি কখনো ..
 আমার মত আমার ভাবনারও অধরা!.
...আমি নিজেও কখনো পারিনি তাদের ধরে রাখতে বা বেধে রাখতে..
তারা শুধু সংগপনেই আসে আর যায়......
মাঝে মাঝে ঝির ঝির বৃষ্টি হয়ে ঝরে যায় আমার ভিতরটায়!

 <><><><><><><><><><><><><><><><><>


দেখিস ঠিকই মুছে যাবো,
তোর শত অনুযোগের মাঝে হাঁফ ছেড়ে,
তোর চোখের কোণে ফাঁকি দিকে,
নীল দেয়ালের ওপাশে ঠিকই হারিয়ে যাবো,
তুই শুধু নিশুতি রাত গভীর হলে,
নির্ঘুম চোখে কান্না আঁকার ক্লান্ত প্রতিশ্রতি নিয়ে জাগবি,
আমি ঠিকই হারিয়ে যাবো,
মুছে যাবো নীল আর লাল গুলিয়ে আবির ছুয়ে, কৃষ্ণচূড়ার ডালে,
তুই তখন আকুল হয়ে কাঁদবি
আর আমি ,
এইতো যাচ্ছি মুছে,
দেখিস ঠিকই মুছে যাবো তোর চোখের কোণে ,
হঠাৎ ফাঁকি দিয়ে।,
তুই ভীসন একলা রবি।
আমি সত্যিই মরে যাবো নিঃশ্চুপ অন্ধকারে,
যখন তুই ঘুমিয়ে রবি।
 <><><><><><><><><><><><><><><><><>


এমন কেন,
হয়তবা কোন একদিন ভোর হবেনা,
শুধু নিশুতি রাত থাকবে বেঁচে,
তোমার প্রতিটি হৃদকম্প বাঁচবে আমার বুকে জড়িয়ে,
হয়তবা কোন বিকেল হবেনা, সারাটা উদাস দুপুর কাঁটবে চুপচুপ,
ইন্দ্রানী সেনের গানগুলো শুনতে শুনতে এলিয়ে পড়ে বিছানায়,
ক্লান্ত দেহটাকে ছুঁয়ে দিয়ে।
অবসন্নতা তোমার চোখ থেকে নেমে ঠোঁট নাইবা ছুলো,
এ শহরের বাইরে কাটুক না এমনও হাজারো দুপুর,
তুমি আমি,
মুছে যাক বিকেল ঘুঘুর স্নিগ্ধ ডাকে।
তবুও এই শহরে বেঁচে থাকতে হয়,
অঙ্গিকার নামায় সই করে হেঁটে বেড়াতে হয় রাজপথে।
জানো এখানে সকাল, আছে বিকেল আছে,
শুধু নিশুতি রাত কিংবা ক্লান্ত দুপুর নেই,
সেসব মুছে গেছে সেই কবে, আমাদের চোখের অবসন্ন ঘুমের ভীড়ে,
দুচোখ বুজে।
 <><><><><><><><><><><><><><><><><>

 
চোখের কোণে জমা পানি যদিবা না গড়িয়ে শুখায় অগোচরে,
আমি তবু বুঝবো তোমার মন খারাপ,বড্ড মন খারাপ
তুমি আমিযে আটতে নিশ্চুপ দুপুরের তন্দ্রাবিলাসের মায়াতে



 <><><><><><><><><><><><><><><><><>

 "আমি তোমাকে ভালোবাসি" কথাটা খুব হালকা নয়।
 কিছুদিন চোখে চোখ রেখে, হাত ধরে, স্বপ্ন দেখেই বলে ফেলা যায়না - আমি তোমাকে ভালোবাসি। 
প্রথম ভালো লাগা, প্রথম দেখা, প্রথম স্পর্শ 
এসব ভালোবাসার দিকে চলে যাওয়া বিভিন্ন রাস্তা ছাড়া আর কিছুই নয়।

একদিন সব রাস্তা মিলে গেলো, যোগ হলে একখানে। 

সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয়- আমি তোমাকে ভালোবাসি। 
ঐ ভালোবাসা ফেরানোর শক্তি কোন মানুষের নেই। 
এমনও হয়, কখনো খুব চেষ্টা করেও মুখ ফুটে বলতে যায় না ভালোবাসার কথা,
 অথচ ভেতরে একটা পাখি প্রচন্ড অস্থিরতায় ছটফট করে।
 এই পাখিটা কোন পাখি? এই পাখিটা মনপাখি।

একটা মনপাখি পোষার জন্য যথেষ্ট আকাশ আমাদের বুকে নেই, তাই এত কষ্ট।


 


<><><><><><><><><><><><><><><><><>


আমি জানি তুমি ফিরবেনা আর ধরবেনা এ হাত!!
 তবু অপেক্ষায় থাকি, থাকতে ভাল লাগে।।
 তুমি হয়তো জানো না,
কিছু পাবো না জেনেও অপেক্ষা করার মাঝে 

অনেক আনন্দ আছে, আছে একটা স্বস্তি !!
কারন, অন্তত আর হারানোর ভয় থাকে না 
সেই অপেক্ষার চিন্তার মাঝে !!

  <><><><><><><><><><><><><><><><><>


 ''পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের 
মনের সত্যিকারের ভালবাসা অর্জন করা''
তাই কখনো যে মানুষটা আপনাকে তার সেই 

বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালবাসাটা দিয়ে দিল-
তাকে কখনো অবহেলা করবেন না ।।
আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না।। 

তখন তার মনের মৃত্যু হবে নিশ্চিত !!
মনে রাখবেন- আপনার চারপাশে ভালবাসার 

অভাব নাও থাকতে পারে,তবে 
সত্যিকারের ভালবাসার এই পৃথিবীতে বড়ই অভাব।
  <><><><><><><><><><><><><><><><><>

 একটি সম্পর্ক ভালোবাসা নামক কোন 
শব্দের উপর ভিত্তি করে টিকে থাকে না। 
সম্পর্ক টিকে থাকে দুটি মানুষের পরস্পরের প্রতি বিশ্বাস, 
 সম্মান, ভাল লাগা মন্দ লাগার উপর গুরুত্ব দেওয়া 
এবং দুজনের এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়ার উপর। 
যে সম্পর্কে এই ব্যপার গুলো নেই সে সম্পর্কে 
থাকা ভালোবাসা নামক শব্দেরও কোন মূল্য নেই।।

  <><><><><><><><><><><><><><><><><>

কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না, 
তবু তারা হারিয়ে যায়। কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই
,তবু সেসব সম্পর্ক আমাদের মুঠো গলে বের হয়ে যায়।
আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।
কিছু সম্পর্ক হয় ক্ষণিকের,বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার
চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।
কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর 
থেকেই ভালো লাগে,দূরত্বের সাথে ভালো লাগার সম্পর্ক হয় সমানুপাতিক।
কাছে আসলেই ভালো লাগা কমতে থাকে।
কিছু সম্পর্ক হয় ছায়ার মতো,ধরতে গেলেই নেই।সম্পর্ক
গড়ে, সম্পর্ক ভাংগে, মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে মানুষ বদলায়,
সম্পর্কও বদলায়,আসলেই কি সব সম্পর্ক বদলায়?
সম্ভবত না.....


 <><><><><><><><><><><><><><><><><>


ভুল বুঝে দুরে থাকাটা একমাত্র সমাধান নয়,
ভুলের মাঝে লুকিয়ে থাকা অজানা 
কথা গুলো উদ্ধার করাটাই মুখ্য বিষয় !
মানুষ মাত্রই ভুল করে। 

প্রকৃত বুদ্ধিমান সেই যে ভুল থেকে
উত্তরণের পথ খুঁজে সমাধানের দ্বার প্রান্তে পৌঁছে।



 <><><><><><><><><><><><><><><><><>


 পৃথিবীর প্রতিটা মানুষই অভিনয় করে।
 কেউ নিজের সাথে কেউ অন্যের সাথে।
 কেউ নিজেকে হাসাতে আবার কেউ
অন্যকে হাসাতে। কেউ এই অভিনয় করে

নিজের দুঃখ লুকাতে যেয়ে অথবা নিজেকেই দুঃখ দেয়ার জন্য। 
আবার কেউ অন্যের দুঃখ ঘুচাতে অথবা অন্যকে দুঃখ দিতে। 
তবে অভিনয় সবাই আমরা করছি আর করব এটা ঠিক।


 <><><><><><><><><><><><><><><><><>


  আমরা মানুষরা নিজেই নিজেকে অসুখী মনে করি আর অসুখী করে ফেলি,
 তার প্রথম আর প্রধান কারণ আমরা সর্বদা ব্যর্থতার হিসাব করি শুধু। 
জীবনটাই যে মস্ত বড় পাওয়া এটা মৃত্যুর আগ মূহুর্ত ছাড়া 
আমরা অধিকংশরাই বুঝতে পারি না।


 <><><><><><><><><><><><><><><><><>

মাঝে মাঝে তোর হাত টা ধরতে ইচ্ছে করে।কিন্তু সাহস হয়না
মাঝে মাঝে তোর সাথে হাঁটতে ইচ্ছে করে,কিন্তু কখনই সময় হয়না।
মাঝে মাঝে তোর কবিতার সিক্ত নীলাম্বরী হতে ইচ্ছে করে,কিন্তু বলতে পারি না।
পারবোও না কখনো!
তুই তো জানিস,সেই ছোট্র বেলা থেকেই আমি বড্ড ভীতু।
তাই তুই সুযোগ দেওয়ার পরেও আমি পারিনি ইচ্ছে গুলো পূরন করতে।
সময় শুধুই ইচ্ছে গুলোকে চাপা দিয়ে রেখেছে সযত্নে,কিন্তু মুছে দিতে পারেনি মন থেকে!
তাই আমি প্রতীক্ষায় থাকি আবার কোন একসময়ে সেই সুযোগের.....



 <><><><><><><><><><><><><><><><><>




 চেনা মুখগুলো রং পাল্টাচ্ছে...লাল থেকে নীল...নীল থেকে সবুজ..হলুদ..কমলা..আকাশী..বেগুনী...ধূষর!
হাজারো রঙে বদলে যাচ্ছে তারা!
পাল্টে যাওয়া মানুষ একজন নয়,,দলে দলে সবাই পাল্টাচ্ছে!
সাদা...কালো থেকে রঙিন হচ্ছে!
আমার কষ্ট হচ্ছে তাদের বদলে যাওয়া দেখতে....কারন ধীরে ধীরে তারা অপরিচিত হয়ে উঠছে আমার কাছে!
তবুও আমি মুগ্ধ হয়ে রঙের খেলা দেখছি!
মাঝে মাঝে কষ্টটাকেও উপভোগ করতে জানতে হয়!




 <><><><><><><><><><><><><><><><>

 কারো কাছে গিয়ে বারবার শুনিয়ে 
বিদায় বলার অর্থ এই না যে আমি চলে যাচ্ছি। 
বারবার বিদায় বলার অর্থ হলো ,
"আমি যাচ্ছি তুমি পিছন থেকে হাতটা ধরে আমাকে থামিয়ে দিয়ো"

কেউ মনে কথা বুঝতে পেরে হাত ধরে কাছে টানে। 

কিছু অভিমানী আছে যাদের মনের কথা মনে রয়ে যায়। 
পিছ থেকে দাড়িয়ে দীর্ঘশ্বাস। 
হাত টা বাড়িয়ে তার হাতটা ধরা হয় না


 <><><><><><><><><><><><><><><><>

সবার মাঝে কাউকে আলাদা করে বিশেষ কেউ বলে ভাবতে যাবেন না।
ভাবতে গেলেই দেখবেন সে আপনাকে সবার দলে রেখে ভাবছে। 

আর এই কষ্ট টা আপনাকে কখনো ভালো থাকতে দিবে না। কখনো না

 
 <><><><><><><><><><><><><><><><>

"আমার প্রথম দেখা বৃষ্টির জলে,
ভাসিয়েছি ভেলা খেলার ছলে,
সেই জল গেছে মিশে কোন নদীতে
গেছে হারিয়ে কোন সাগরে......
মাঝিরে ও মাঝিরে, দেখেছো কি তুমি তারে??
নৌকো আমার ছেলেবেলার, রঙিন কাগজের....!"





 <><><><><><><><><><><><><><>

 প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে,
আজ তুমি যাকে হারাবে, কখনো না কখনো তার কাছেই
তোমার হারতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে...
প্রকৃতি কাউকে কখনো ঠকায় না !!!



 <><><><><><><><><><><><><><><>

  যখন তোমাকে খুব মিস করি,,তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি..
জানি সেখানে তোমাকে দেখব না..
কিন্তূ এই ভেবে সান্তনা পাই যে,,দুজনে এক আকাশের নিচেইতো আছি..



 <><><><><><><><><><><><><><><><><>


জীবনটা হল রেল লাইনের উপর দুজন হাত ধরে হাটার মত…
একজন হাত ছেড়ে দিলে অন্য জনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে…!!!
যদি আপনি হাত ছেড়ে দেন??
তাহলে আপনি পরাজিত… !
আর যদি অন্যজন হাত ছেড়ে দেয়??
তাহলে আপনার বিশ্বাস পরাজিত…






 <><><><><><><><><><><><><><><><>


 পৃথিবীর শ্রেষ্ঠ পাগলামি হলো কাউকে ভালোবাসা,
কারণ ভালোবাসার আগে আমরা জানি
ভালোবাসাই প্রচুর পরিমান কষ্ট আছে,
তারপরও আমরা সেই
ভালোবাসার পিছে ছুটি,
আর জেনে শুনে কষ্টকে আপন করে নিই,
আর সেইটা হলো বড় পাগলামি............













 <><><><><><><><><><><><><><><><><><>


 আমি তোমার মধ্য রাতে—ডুকরে কাঁদার কারণ,
আমি তোমার 'সেই কথা' যা—কাউকে বলা বারণ!
আমি তোমার ভাগ্য রেখা—আমিই সেটার গণক,
আমি তোমার প্রতি ফোঁটা—অশ্রু জলের জনক!










 <><><><><><><><><><><><><><><><><>



 কে তুমি?
কেনো এতদিন পরে?
পেছনে ফিরে দেখো তুমি
অপ্রত্যাশিত অতিথি
চোখ ফেরালে বলো কেনো
ভয় পেয়েছো কি, নাকি অরতি?জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায়
নিরন্তর ছিলে আমারই ছায়ায়
তবে চোখ মেলাতে কি বিরোধ
ভুল করে একটাবার প্রাচীরটা ভেঙ্গে দেখো
জমে আছে কত কথা ভুল করে বলে দিও
জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা
ভালোবাসি কেনো যে তোমায়
হবেনা আর কখনও বোঝা





 <><><><><><><><><><><><><><><><><>



*** তুমি চলে যাও***
 

তুমি চলে যাও উত্তর দিকে উত্তরহীন চোখে
আমি থেমে থাকি পথের প্রান্তে/ নিশ্চুপ নতমুখে..................














 <><><><><><><><><><><><><><><><><>



***আসোনি ফিরে তুমি***


অপেক্ষা করেছি নদীর মোহনায়
অপেক্ষা করেছি রাত জাগা জোছনায়
গ্রীস্মের প্রখরে , বরর্ষার অঝোরে ,
বসন্তের অনেক ছোয়ায়,
কতো প্রহর কেটে গেছে
ঢেকে গেছে এই সূর্যটা
কতো অভিমান শুকিয়ে
বয়ে গেছে ঝড়ো হাওয়া,
আসোনি ফিরে তুমি
এই মনে......................





 <><><><><><><><><><><><><><><><>


 ***আমাকে ছেড়ে চলে গেছো***


আমার জীবনের সবচেয়ে বড় সত্য
হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো
ভুলে গেছো,কখনো মনে করোনা আমায়
আর সবচেয়ে বড়মিথ্যে টুকু হলো
আমি তোমাকে ভুলে গেছি
  ভুলে গিয়ে সুখে আছি
তুমি কখন ও হয়ত আমার ভালবাসা
বুঝতে পারবে না, হয়ত বুঝতেই
চাওনা,অথবা যেদিন বুঝতে চাইবে
সে দিন আমায় আর খুজে পাবেনা ।




 <><><><><><><><><><><><><><><><>


***অদৃশ্য তোমাকে কি ছোয়া যায়?***

নিঝুম রাতের আকাশের দিকে
তাকিয়ে আমি তোমাকেই ভাবতাম !
তারাদের কেন ভাবিনি,
তোমাকেই কেন ভেবেছি ??
তবু তেমনি আছে সবকিছু,
............................
তারারা আছে, বিষণ্ণ রাত আছে,
হঠা কালো হওয়া আকাশ আছে,
তুমিহীন আমিও আছি,
অদৃশ্য তুমি আরো কাছে এসেছ আমার,
হাত বাড়ালেই চলে যাও দূরে!!
অদৃশ্য তোমাকে কি ছোয়া যায়?



<><><><><><><><><><><><><><><><>


*** ফিরে আসার অপেক্ষায়***


তুমি দৃষ্টি থেকে দূরে,মন থেকে নয়
তুমি আমার থেকে দূরে,ভাবনা থেকে নয়
আমি হাসি থেকে দূরে,কান্না থেকে নয়
আমি আমার থেকে দূরে,তোমার থেকে নয়
আমি এখোনো তোমার পাশে
ছায়ার মত আছি এবং থাকব চিরদিন
তোমার ফিরে আসার অপেক্ষায়................








<><><><><><><><><><><><><><><><><>


 *** হারানো ভালবাসা***


হারানো ভালবাসা -
আজো আমার অনুভূতিতে মিশে আছে
আজও শিহরন জাগায় মনে
হারিয়ে যাওয়া পথের বাঁকে,
যেন নতুন পথের সন্ধান মেলে যায়
পরাজিত আমি যেন,
নতুন আলোর দেখা পাই
তোমাকে পাবো না জেনেও,
কেন এত স্বপ্ন ?
কেন এই বেঁছে থাকা ?
আমার ভালবাসা এখনও তোমাকে ভালবাসে বলে


<><><><><><><><><><><><><><><><>


***সেদিন আমাকে পাবে না***


একদিন তুমি আমার ভালবাসা বুঝতে পারবে বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালবাসি সেদিন তুমি মনে মনে বলবে ও আসলেই আমাকে অনেক ভালবাসতো সেদিন তুমি আমাকে পেতে চাইবেআমার কাছে ছুঁটে আসতে চাইবে
আমাকে ভালবাসতে চাইবে
কিন্তু তুমি সেদিন আমাকে পাবে না
কারণ সেদিন আমি তোমার
থেকে অনেক অনেক দূরে চলে যাবো
এতটা দূরে চলে যাবো যে আসতে চাইলেও
আর ফিরে আসতে পারবো না
সেদিন তুমি আমাকে না পেয়ে ডুকরে কাঁদবে




 <><><><><><><><><><><><><><><><><>


*** হৃদয়ের ডায়েরী***


হৃদয়ের ডায়েরীতে পড়ে আছে এক রাশ স্মৃতি
আর রিক্ত হাতে বুকে ভরা ব্যথা নিয়ে বেঁচে আছি আমি জুঁই ফুলের গন্ধ হয়ত ভরে তুলেছে তার চারপাশ
চিরল পাতার ফাঁকে ফাঁকে খই- এর মত ফুটেছে সুপারিশ ফুল কৃষ্ণচূড়ার সবুজ পাতা পালক নাড়ছে,
হাওয়া হয়ত মেঘবতীর জ্যোস্নায় ভেসে যাচ্ছে তার নির্জন বারান্দা জ্যোস্নার জরি জরানো শরত শিশির ভাঙ্গা ভাঙ্গা মেঘেরা তার দিকে চেয়ে
বিমর্ষ আকাশ প্রদীপের কানে কানে বলে যাচ্ছে-
অতীতের ফেলে আসা স্মৃতিগুলোর কথা






 <><><><><><><><><><><><><><><><>


****তাই আমি চলে যাচ্ছি ****

কান্নাটা তোমার জন্য ছিলো কি না জানিনা ....
তবে তোমাকে খুব মনে পড়ছিলো....
যদিও জানবে না কোন দিন.,..
তাতে কি..., না জানাই থাক
তুমি তো এটাও জানতে না যে
 তোমায় আমি কতটা ভালোবেসে ছিলাম..
আমার কান্নাকে ছাপিয়ে তুমি হেসে চলেছিলে.
তাও আবার অন্য
কারও জন্য...অন্য কারও সাথে....
আমি চাই তুমি হাসো....
কিন্তু তোমার হাসিটা যে আমায় কষ্ট দেয়.
কারন আমি জানি হাসিটা যে আমার জন্য নয়...
তাই আমি চলে যাচ্ছি .....
হয়তো ফিরবো না আর




 <><><><><><><><><><><><><><><>



 ***কখনোই সুখী হবে না***
তুমি সবসময় কেবল নিজেকে নিয়ে ভেবেছো,
নিজেকেই ভালোবেসে আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছো
তুমি হচ্ছো একটা কষ্টদায়ক পাথরের টুকরা,
যা দিয়ে আঘাত দিয়েছো প্রতিনিয়ত

তোমার যখন যার সাথে কথা বলতে ইচ্ছে হয়
তুমি তার সাথেই কথা বলো, কাছে টেনে নাও,
আবার যখন ভালো লাগে না তখন তাকে দূরে সরিয়ে দাও

তোমাকে সবাই এতো ভালোবাসে
তবুও নিজের অবস্থানে তুমি স্বার্থপর
মনে রেখো, মানুষকে দেয়া প্রতিটি কষ্ট তুমি অবশ্যই পাবে
কখনোই সুখী হবে না তুমি,কোনদিন. . .

 <><><><><><><><><><><><><><><><>



****কেউই তাদের খোঁজ করে না***


পৃথিবী কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও
কারও আপন হতে পারে না , এদের হয়তো অনেক
বন্ধু বান্ধব থাকে কিন্তু হিসাব
মিলাতে গেলে দেখা যায় এরা বহিরাগত , এরা একাই
চলে , একাই ঘুরে, বেশি ভিড় এদের কখনই
ভালো লাগে না ,কাউকে আপন লাগলে তাদের
সাথে বাচ্চাদের মতো হয়ে যায় ...
এদের কেউই আপন ভাবে না , ভাবে যন্ত্রণা ,
এইভাবে কষ্ট পেয়ে পেয়ে এই ধরনের
মানুষগুলো নিরবে সরে যায় ,হারিয়ে যায় , কিন্তু
কেউই তাদের খোঁজ করে না ...



 <><><><><><><><><><><><><><><><>



*** এই বেশ ভালো আছি***


অনেকটা পথ
হেঁটে এসেও হয়নি
হাঁটা তোমার পাশে.....
জানালাটায়
মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে.....
তবুও
কারো প্রশ্নের জবাবে
ঠোঁটের কোণে নিষ্প্রাণ
হাসি ঝুলিয়ে বলি,
" এই বেশ ভালো আছি.....!"


 <><><><><><><><><><><><><><><>




****অবুঝ হৃদয় তবুও ভালবেসে যায়****
আমার সারা আকাশ জুড়ে ছিলে তুমি
কিন্তু তোমার সারা আকাশে কোথাও ছিলাম না আমি
তবুও এই বিবাগী মন খুঁজেছে সারাক্ষণ
যদি মিলে দেখা অকারণ।
...
মেঘের মতো উড়েছি তোমার আকাশে
পাইনি একটুকু ঠাঁই
ভালোবাসা অন্ধ,
তখন ই বুঝলাম কারণ........... .
বোকা মন বুঝেইনি;
আকাশের বুকে কখন মেঘ দীর্ঘস্থায়ি হয়না...।।
অবুঝ হৃদয় তবুও ভালবেসে যায়. ..

 <><><><><><><><><><><><><><><><>


 ***ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে যায় ****


যখন কোন একটি ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে যায় ,
তখন উভয় ব্যক্তি পরস্পরের বন্ধু হতে পারে না কারণ ,
সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ফলে তারা পরস্পর মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে
আবার তারা শত্রুও হতে পারে না কারণ উভয় ব্যক্তি এক
সময় পরস্পরকে অনেক বেশী ভালোবাসতো
তখন তারা হয় একে অপরের সবচাইতে পরিচিত আগন্তু


 <><><><><><><><><><><><><><><><>


  ***আমি আর ফিরবনা***

আমি চলে গেলে কেউ খুঁজবেনা,কারো ভাঙ্গবেনা বুক
আমি ব্যাথা পেলে কেউ কাঁদবেনা, কেউ মুছবেনা চোখ
আমি একা একা কেঁদে কেঁদে সব ছেড়ে যাবো চলে,
কারো ডাকে আমি আর ফিরবনা
দিন যায় দিন গুনে কষ্টের জাল বুনে জানবেনা কেউ
কোন দিন
আমার স্বপ্ন গুলো হয়ে গেলো এলোমেলো,
জীবনটা বর্ণ বিহীন...

  <><><><><><><><><><><><><><><>


***তোমার জন্য আমি কেঁদেছি**** 




চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই
যদি কান্না হয়
তবে আমি কাঁদিনি তোমার জন্য
সত্যিই বলছি সে কান্নার
পরিমাণ এত
নগণ্য যে তাঁকে কান্না বলে না
কিন্তু হৃদয়ের অদেখা চোখের
অশ্রু ফোঁটা গুলো যদি
কান্না হয় !
তবে আমি কেঁদেছি
তোমার জন্য আমি কেঁদেছি
অনেক কেঁদেছি
তোমার প্রতিটা রেখে যাওয়া
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে ,
প্রতিদিন আমাকে কাদাছে এক
হারানোর যন্ত্রণায় 


 <><><><><><><><><><><><><><><><>


***তোমার দেওয়া কষ্টগুলো**** 

তোমার দেওয়া কষ্টগুলো যখন
আমার সুখ,তখন আমি আরও
কষ্ট পেতে চাই
তোমার ঝরানো অশ্রু গুলো
যখন আমার আনন্দ
তখন আমি আরও
আনন্দ পেতে চাই
যখন তোমার ভালোবাসা
আমার কাছে স্মৃতি
তখন স্মৃতি গুলোকে আমি
দীর্ঘায়িত করতে চাই


 <><><><><><><><><><><><><><><><>


****সেই তুমি আর নেই এখন আমার সাথে****


একটা সময় ছিল যখন তোমার সাথে কথা বলার
জন্য রাত জাগতে হত, কিন্তু আমি পারতাম না জাগতে...

আর আজ আমার প্রতিটা রাত কাটে নির্ঘুম কিন্তু কথা বলার জন্য
সেই তুমি আর নেই এখন আমার সাথে......














 <><><><><><><><><><><><><><><><>


***কারো চোখের পানির কারণ হয়না**** 




কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ
কিন্তু কঠিন হচ্ছে সেই
কথাটি ধরে রাখা
কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন
কথাটা আপনি রাখতে পারবেন কি না
মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন
যে আপনি নৌকা চালাতে পারেননা তাহলে হয়তো আপনার
ভুলে তাকে ডুবে মরতে হবেনা
তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার
আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা
সবসময় খেয়াল রাখবেন আপনার
ভুলটা কখনো যেন কারোর চোখের পানির
মাঝে বেঁচে না থাকে


 <><><><><><><><><><><><><><><><>


কেন এতো অবহেলা ? 

তুমি তো বলে ছিলে, তুমি শুধু আমার
আমাকে কোথাও হারাতে দেবেনা
প্রতিটা মুহুর্ত একই ভাবে ভালোবাসায় জড়িয়ে রাখবে
তাহলে আজ এতো দুরে সরে আছো কেনো…?
কেন এতো অবহেলা ?
ফিরে এসোফিরে এসো
সেই আগের মতো হয়ে
 
  <><><><><><><><><><><><><><><><>


 ***এখন আর আমার চোখে জল আসে না ****


অনেকেই বলে সময় নাকি সব ঠিক করে দেয়
আমিও দেখব কি করে পারে এই সময় তোমার সব কিছু ঠিক করতে ,,
তবে মনে হচ্ছে এই সময় আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে ,
এই সময় আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে ,
আবার এই সময় হয়তো কোন এক দিন তুমি নামক সব কষ্টকে ভুলিয়ে দিবে ,,
সুখি করে দিবে আমাকে ,, তবে জানো আমার মনে হয়
পৃথিবীর প্রতিটা মানুষই তার সব কাজের পেছনেই কিছু না কিছু স্বার্থ থাকে ,,
কিন্তু শুধু জানতে ইচ্ছা করে তুমি আমার সাথে কোন স্বার্থের কারনে এই ভালোবাসার অভিনয় করেছ ,, কি পেয়েছ ,, আর যা পেয়েছ তা হচ্ছে আমার ভালোবাসা , , এই সত্যি ভালোবাসা টার জন্য তুমি মিথ্যে ভালোবাসার অভিনয় করলে ,, কি অদ্ভূত মানুষ তুমি ,, তুমি বোঝনি আমাকে,, তুমি বোঝনি জীবন থেকে কি হারালে ,, কিন্তু এক দিন হয়তো বোঝবে , ভাবছ সেদিন আবার ফিরে আসবে ,,ভুল ভাবছ কারন তোমার ফিরে আসার পথটা তুমিই নষ্ট করে দিয়েছ ,, আর এই সময় আমাকে ও পরিবর্তন করে দিয়েছে ,,, তুমি হয়তো ভুলে গেছ তোমার জন্য এখন আর আমার চোখে জল আসে না ,,,

 <><><><><><><><><><><><><><><><><>

 ***হৃদয়টা আজ ক্ষতবিক্ষত***

হৃদয়টা আজ ক্ষতবিক্ষত,
কষ্টের বান ডেকেছে হৃদয়ে হায়,
কত আশা, কত স্বপ্ন নিয়ে বেধেছিলাম ভালোবাসার সংসার,
কিন্তু তুমি ছেড়ে চলে যাওয়ায় সবই হলো আজ চুরমার,
কান্না বাধঁ মানে না, ঝরে যায় অসহ্য যন্ত্রনায়,
মন শুধু বারেবারে একটি কথাই বলে যায়,
এতটা কষ্ট তুমি কেন দিলে আমায়??


<><><><><><><><><><><><><><><><><><>


*** চলে যাও আমার জীবন থেকে***

ভালোবাসা মানে যদি কষ্ট আর অবহেলা হয়,
তাহলে আমি চাইনা এমন ভালোবাসাকে
ভালোবাসা মানে যদি কারো মন ভাঙ্গা হয়,
তাহলে আমি এ ভালোবাসাকে ঘৃণা করি
ভালোবাসা মানে যদি নিত্যদিন তোমার দূরব্যাবহার হয়ে থাকে,
তাহলে বলবো চলে যাও আমার জীবন থেকে............

<><><><><><><><><><><><><><><><>

 ***ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো****


তোমাকে ছাড়া আমি এখন ভালই
আছি...আস্তে আস্তে ভুলে যাওয়ার
চেষ্টা করছি তোমাকে...বলতে গেলে এখন
তোমার কথা মনেই পরে না...তোমার
জন্য এখন আর কষ্টও পাই না...শুধু কেন
জানি মাঝে মাঝে কষ্ট হয়...আমার
হৃদয়ের অকৃত্রিম
ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো..



<><><><><><><><><><><><><><><><>

 ***থাকবে শুধুই প্রতিক্ষা***


তোমার জন্য আমার আমার শেষ অনুরোধ
কখনো পারলে ভালবেসো
 আমাকে নয় অন্য কাউকে
তবে তোমার মত করে নয়
আমার মত করে
যেখানে চাওয়া থাকবে না
থাকবে না কোনো প্রাপ্তি
থাকবে শুধুই প্রতিক্ষা



<><><><><><><><><><><><><><><><><>


 **** কিছু কথা যা ছিল বলার***
কিছু কথা যা ছিল বলার
যদি কখনও মনে হয় আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার কাছে,
আমাকে জানিয়ে দিও, আমি নিরবে তোমার জীবন থেকে সরে যাবো।
দ্বিতীয়বারকোন প্রশ্ন করবোনা,
কেন জানো ? কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম,
তোমার সব কথা রাখব আমার যতই কষ্ট হোক না কেন।
তোমার একটু সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারবো।
তাতে যদি তুমি একটু সুখ পাও তোমার মুখের এক চিলতে হাসির
জন্য আমি প্রয়োজনে তাও করবো।
কিন্তু কখনও তোমার সুখের মাঝে কাঁটা হয়ে থাকবোনা।
কখনও তোমার দুশ্চিন্তারকারণ হবোনা।
সারা জীবন তোমাকে সুখে রাখতে চেয়েছিলাম,
আর এখন সুখে আছো সেটা দেখতে চাই তা তুমি যার সাথেই থাকনা কেন।
ঐ দূর থেকে তোমার হাসির শব্দ আমার সব কষ্টগুলোকে ভুলিয়ে দিবে,
কারণ আমি তো এটাই চেয়েছিলাম




<><><><><><><><><><><><><><><><><>


** কিছু স্মৃতি**
এই নিঝুম মেঘ-বৃষ্টিময় 
আকাশের দিকে তাকালে
 জীবনের এমন কিছু স্মৃতি মনে পরে
 যেগুলোকে সাথে নিয়ে 
বেঁচে থাকার স্বপ্ন দেখতাম।
কিন্তু আজ সেই স্মৃতি গুলোই 
 আমার কষ্টের জীবনের অতীত ।।।

<><><><><><><><><><><><><><><><><>


** যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে**



যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে, তখন আমার
কেমন লেগেছে, বুঝাতে পারবো না
যখন বলেছিলে, " আমি আরেকজনের
সাথে রিলেশানে জড়িয়ে গেছি, আর তোমার
সাথে থাকতে পারবো না...",
আমি বুঝাতে পারবো না, আমার মধ্যে কি হচ্ছিলো...
আমায় করা ওয়াদা যখন ভেঙ্গে দিয়েছিলে,
নিজেকে বিশ্বাস করাতে পারি নি
বার বার মনে হচ্ছিলো,
হয়ত তুমি আমার সাথে দুষ্টুমি করছ
কিন্তু না, তুমি সিরিয়াস ছিলে
একবার মনে হয়েছিল 
সুইসাইড  করি কিন্তু মনে হলো
জানো,যে আমাকে ভুলে অন্য কাউকে
ভালবাসতে পারলো ,আমি মরে গেলে
সে মনেও রাখবে না
তাই তো আমি সুইসাইড করতে গিয়েও শেষ মুহূর্তে ফিরে এসেছি...!!!



<><><><><><><><><><><><><><><><><>


 ** নিঃসঙ্গতা**

আমার নিঃসঙ্গতা হটাত
আমায় জানান দিয়ে গেলো,
যে আমি আসলে কতটা নিঃসঙ্গ ।
এই ভয়াবহ সত্যটা এড়ানোর জন্য আমার দলবদ্ধ
ভাবে অংসগ্রহনের প্রয়াসগুলো যে আসলে ভয়াবহ রকমের মেকী তা
সত্যিই আমার সীমাবদ্ধতার বাহিরে ছিল।
না এর জন্য আমি দুঃখিত নই ।
হতাশও নই......... আমি শুধুই নিঃসঙ্গ।





<><><><><><><><><><><><><><><><>

 **ভেবনা আমি কাঁদছি **


যদি বৃষ্টির জল চোখ ছুয়ে যায়
ভেবনা আমি কাঁদছি 
 ফিরে আসবেনা জেনেও মিথ্যে আশায় বুক বাঁধছি! 
হতে পারে কান্না অথবা শুধুই বৃষ্টি জল 
হয়ত সেটা মনের হাজার অনুভুতির যোগফল!
কে বা দেখে মনের ব্যাথা আর কে ই বা শোনে কথা 
হাজার কথা গুমরে ফেরে শুধুই নীরবতা!!






  <><><><><><><><><><><><><><><><><>

 **তবে আর সপ্ন দেখবনা**

সপ্ন যদি ভেঙে যাওয়ার জন্যই হয়ে থাকে
তবে আর সপ্ন দেখবনা।
সপ্নকে আড়ি দিয়ে পা বাড়াবো বাস্তবতার পানে।
ভয় ছিল তোমাকে হারানোর,
সেটাকে তুমি সত্যিতে পরিণত করলে।
এখন আর কোন কিছু হারানোর ভয় নেই,
আমার আর কোন দুর্বলতা নেই।
কোন কিছুতেই আর ভেঙে পরবো না।
আমার গন্তব্য এখন আর তোমার দিকে নয়,
ইট পাথরের এই পৃথিবীতে ভাঙ্গা হৃদয়টা নিয়ে
বেঁচে থাকার বাসনাই এখন আমার একমাত্র গন্তব্য


<><><><><><><><><><><><><><><><>

**তুমি চলে গেছো তবু জীবন চলছে জীবনের মত**



তুমি চলে গেছো তবু জীবন চলছে জীবনের মত
মাঝে মাঝে খুব কষ্ট হয়
তোমাকে ছাড়া বাচঁতে

তবু বেঁচে আছি বাঁচার প্রয়োজনে
সত্যিকথা বলতে কি বেঁচে আছি 

বেঁচে থাকতে হয় বলেই
বাকিটা জীবন তোমাকে 

ভালবেসেই কাটিয়ে দিব ...






<><><><><><><><><><><><><><><><><>

 **আমাকে ধরে কাঁদবে**



না জানি কবে সে সময়আসবে

আমাকে ধরে কাঁদবে.....
দুঃখের পেছনে যত সুখ আছে. . .
একদিন রঙ দেখাবে. . .











<><><><><><><><><><><><><><><><>

**সত্যিই ভালো আছি **


একটা সময় ছিল আমি কষ্ট সইতে পারতাম না,
একটা সময় ছিল আমি তোমার কাছ থেকেঅনেক ভালবাসা আশা করতাম ,
একটা সময় ছিল তোমার জন্য আমি অনেক কান্না করতাম, 
কিন্তু আমি তোমাকে ছাড়া সত্যিই ভালো আছি



<><><><><><><><><><><><><><><><>


 আকাশ কেন কাদে জানো ?

 তুমি কি কখনও দূরের ওই নীল আকাশকে দেখেছো?
দেখেছো কি আগ্রহ তার মাটির সাথে মিলনের!!
তুমি কি কখনও আকাশের কান্না দেখেছো?
আকাশ কেন কাদে জানো ?
যেনো দূর থেকে মাটির একটু ছোয়া পায় সেই কারণে !!
একটু খানি ছোয়া পেতে আকাশ কেদেও সুখ খুজে নেয় ,
তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালবেসে
সারাজীবন কেদে কাটাতে !!!!!






<><><><><><><><><><><><><><><><><>


**হারাতে হয় স্বপ্নগুলোকে**


ভাললাগার আর ভালথাকার
দিনগুলো কেন যেন দীর্ঘ হয়না !!!
জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়
ভাললাগাটা ধরে রাখতে গেলে
হারাতে হয় জীবনের বাস্তবতা !!!
আর বাস্তবতা মেনে নিলে
হারাতে হয় স্বপ্নগুলোকে !!!!