April 23, 2016

কিছুটা সময়ের পথ চলা যখন হঠাৎ থেমে যাবে

কিছুটা সময়ের পথ চলা যখন হঠাৎ থেমে যাবে
তখন আর কেউই মনে করবে না।
ছোট ছোট স্বপ্ন গুলো যখন চোখটা বন্ধ করতেই
হারানোর একটা ভয় হয় তখন শত ঘুমের মাঝেও
তাকিয়ে থাকার জন্য চেষ্টা করে যেতে হয়।
সময়ের জন্য যেদিন জীবন থেকে কাছের
কিছু মানুষকে হারিয়ে ছিলাম সেদিনের শুধু শুধুই
সময়কে দোষ দিতাম। বলতাম সময়টা খুব খারাপ।
তবে আজ।
এই সময় টা যে আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ।
বাস্তবতার সামনে দাড়িয়েঁ আমি বলতে পাড়ি
কখনও কাউকে ভূলে থাকার জন্য সেদিন স্বপ্ন দেখিনি।
থেমে যাবার জন্য আজ এ জীবনকে সঙ্গী
করিনি। সঙ্গী করছি সামনে এগিয়ে যাবার জন্য।

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্য আমার কোন সময় নেই,
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুবতারা,
বৃষ্টি সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া।
সময় পেলে উদাস মনে দেখি জোছনা,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
এখন আমার সঙ্গী গিটার, 
সুরের ডানা মেলা ইচ্ছে সঙ্গী করে ভালো, 
আছি তোমায় ছাড়া।
সময় পেলে উদাস মনে দেখি জোছনা,
তোমায় নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখি না
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্য আমার কোন সময় নেই,
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।

যেদিন থেকে তোমাকে ভালবেসেছি

যেদিন থেকে তোমাকে ভালবেসেছি
সেদিন থেকে নিজেকে ভালবাসতে ভুলে গিয়েছি ।
যেদিন থেকে তোমাকে জিজ্ঞেস করি কেমন আছো ?
সেদিন থেকে আমি কেমন আছি তা ভুলে গেছি ।
যেদিন থেকে তোমার পাশে এসে দাঁড়িয়েছি ,
সেদিন সবার থেকে দূরে হারিয়ে গেছি ।
যেদিন তোমার স্বপ্ন গুলো আমার হাতে তুলে দিয়েছো ,
সেদিন থেকে তোমার স্বপ্ন পুরনের বাস্তবতার পিছু ছুটে চলছি ।
আজ তুমি পাশে নেই তাই বলে ......
আমি কিন্তু থেমে যাইনি এখনও, থেমে গেছো তুমি ।
ভালবাসি বলে কারনে অকারণে শতবার কষ্ট দিয়েছ।
আমার শত কষ্টের মাঝেও পাশে থাকবে বলে
কথা দিয়েছিলে তুমি ,
আজ আমার কষ্টের মাঝে তুমি পাশে নেই , তুমি
ছিলে সুখের মাঝে ।
তুমি হয়ত ভুলে গেছো আমার সেই কষ্ট গুলি
তোমার দেওয়া ছিল ।
তোমার দেওয়া কষ্ট আমি আপন করে নিয়েছি ,
সত্যি তোমাকে ভালোবাসি বলে ।
আজ আমি বুঝতে পেরেছি আমার ভুল ,
তোমাকে হারানোর কারন আমি আজ খুঁজে পেয়েছি ।
তোমার অবহেলিত ভালোবাসা পেয়েও
তোমাকে অনেক বেশী ভালবাসতাম , 
সেটা ছিল আমার ভুল ।
হয়ত আমার এত বেশী ভালোবাসা তুমি পাবার যোগ্য না ,
১দিন তুমি ও বুঝবে ,
আমাকে যেমন করে দিয়েছ তোমার অবহেলিত ভালোবাসা ,
ঠিক তুমিও কারো কাছ থেকে পাবে সেই দিন
বুঝবে আমি তোমাকে কতটা ভালবাসতাম ।
ভালো থেকো .......................... অভিমানি

মনে প্রেমের বাত্তি জ্বলে

মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার।
এই জীবনে চাইলাম যারে
হইলো না সে আমার।
প্রেমে সৃষ্টি জগৎ - সংসার
সৃষ্টি আদম- হাওয়া।
সেই প্রেমেরি দেখা পাইলে
হইতো সবি পাওয়া।
প্রেমে স্বর্গ প্রেমে নরক
প্রেমে বাঁচা -মরা।
প্রেম কইরো না দেহের সনে
আত্মার সনে ছাড়া।