June 23, 2016

তোরে মন দিয়া .... মন দিয়া

তোরে মন দিয়া .... মন দিয়া,
আগুন জ্বালায় যে মনে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...।।
মনের আগুন, মনে জ্বলে রে ....

বাড়ীর ধারে সবুজ মাঠে,
দুঃখ বিলাই পথে পথে ...।।
তোর সুবাস মাখা ঘাসে,
অঙ্গ বোলায় যে .... মনে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুন, মনে জ্বলে রে ....

প্রহর গুণি তোর আশাতে,
আসবি তুই আমার বুকে ...।।
তুই কি আর আসবি না রে ?
শূণ্য হৃদয়ে .... মনে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুন, মনে জ্বলে রে ....

তোরে মন দিয়া .... মন দিয়া,
আগুন জ্বালাই যে মনে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুওওন, মনেএএ জ্বলেএএ রেএএ .....

Mithila You My Janu















April 24, 2016

যাকে অবেহেলা করেছো

যাকে অবেহেলা করেছো, সেতো একদিন এমনিতেই চলে যাবে
কিন্তু লক্ষ্য রেখো, যার জন্য তাকে অবহেলা করেছো 
সে যেনো আবার তোমায় ছেড়ে চলে না যায় ....
কষ্টের মাঝে বেঁচে থাকাটা যে কত বড় কষ্ট 
তা সবাই বুঝে না শুধু সেই বুঝে যে .....
প্রতিনিয়ত কষ্টের অনলে পুড়তে থাকে

কারো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালবাসা

"কারো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালবাসা"
"কারো সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালবাসা"
"কারো সাথে কথা বলতে না পেরে ছটফট করার নাম ভালবাসা"
"কাউকে নিয়ে ভাবতে ভাল লাগার নাম ভালবাসা"
"কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নাম ভালবাসা"
"কারো চোখের কোনে দু ফোটা জ্বল দেখে কেঁদে ফেলার নাম ভালবাসা"
"কারো কাছ থেকে কিছু পাবো না ভেবেও কিছু পাওয়ার আশা করার নাম ভালবাসা
"