July 12, 2016

আরও প্রেম দিও আমাকে

আরও প্রেম দিও আমাকে, এত অল্প প্রেমে আমার হয় না, আমি পারি না।
আরও প্রেম দিও, বেশি বেশি প্রেম দিও
যেন আমি রেখে কুলিয়ে উঠতে না পারি,
যেন চোখ ভরে,
হৃদয়ের সবকটি ঘর যেন ভরে যায়
যেন শরীর ভরে, এই তৃষ্ণার্ত শরীর।
প্রেম দিতে দিতে আমাকে অন্ধ করে দাও,
বধির করে দাও, আমি যেন শুধু তোমাকেই দেখি,
কোনও ঘৃণা, কোনও রক্তপাত যেন আমাকে দেখতে না হয়,
আমি যেন আকাশপার থেকে ভেসে আসা তোমার শুভ্র শব্দগুলো শুনি,
কোনও বোমারু বিমানের কর্কশতা, কারও আর্তনাদ, চিৎকার আমার কানে যেন না পৌঁছোয়।
দীর্ঘকাল অসুখ আর মৃত্যুর কথা শুনতে শুনতে আমি ক্লান্ত
দীর্ঘকাল প্রেমহীনতার সঙ্গে পথ চলে আমি ক্লান্ত,
আমাকে শুশ্রুষা দাও, স্নান করিয়ে দাও তোমার শুদ্ধতম জলে।
যদি ভালো না বাসো, তবে বলো না কিন্তু যে ভালোবাসো না,
মিথ্যে করে হলেও বলো যে ভালোবাসো,
মিথ্যে করে হলেও প্রেম দিও,
আমি তো সত্যি সত্যি জানবো যে প্রেম দিচ্ছ,
আমি তো কাঁটাকে গোলাপ ভেবে হাতে নেব,
আমি তো টেরই পাবো না আমার আঙুল কেটে গেলে কাঁটায়,
রক্ত শুষে নেবে আঙুল থেকে, এদিকে ভাববো বুঝি চুমৃ খাচ্ছে!।
প্রেম দিও, যত প্রেম সারাজীবনে সঞ্চয় করেছো তার সবটুকু,
কোথাও কিছু লুকিয়ে রেখো না।
আমার তো অল্পতে হয় না, আমার তো যেন তেন প্রেমে মন বসে না,
উতল সমুদ্রের মত চাই, কোনওদিন না ফুরোনো প্রেম চাই,
কলঙ্কী কিশোরীর মত চাই, কাণ্ডজ্ঞানহীনের মত চাই।
পাগল বলবে তো আমাকে? বলো।

তোরে বানাইয়া রাই বিনোদিনী

♫♪তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হবো কালাচাঁন
ওরে প্রেম কলঙ্কের জ্বালা কতরে
করবো আমি তার প্রমাণ
বানাইবো তোরে আমি কুলের কুলবালা
বুঝাইবো সখিরে প্রেম-বিচ্ছেদের জ্বালা
কেমন করে ঘরে রবি রে
কেমনে রাখবি কুলমান

যমুনারই কূলে যখন বসে কদমতলে
বাজাওবো বাঁশের বাঁশী রাধা রাধা বলে
বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
কেমন কঠিন বিষের বাণ♫♪

June 23, 2016

তোরে মন দিয়া .... মন দিয়া

তোরে মন দিয়া .... মন দিয়া,
আগুন জ্বালায় যে মনে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...।।
মনের আগুন, মনে জ্বলে রে ....

বাড়ীর ধারে সবুজ মাঠে,
দুঃখ বিলাই পথে পথে ...।।
তোর সুবাস মাখা ঘাসে,
অঙ্গ বোলায় যে .... মনে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুন, মনে জ্বলে রে ....

প্রহর গুণি তোর আশাতে,
আসবি তুই আমার বুকে ...।।
তুই কি আর আসবি না রে ?
শূণ্য হৃদয়ে .... মনে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুন, মনে জ্বলে রে ....

তোরে মন দিয়া .... মন দিয়া,
আগুন জ্বালাই যে মনে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুন, মনে জ্বলে রে ...
মনের আগুওওন, মনেএএ জ্বলেএএ রেএএ .....

Mithila You My Janu