November 16, 2019

আমারে কান্দাইয়া তুমি কার মুখে হাসি ফোটাও

আমার কলিজা কাটিয়া নিয়া তার উপরে নুন ছিটাও,,,,
আমারে কান্দাইয়া তুমি, কার মুখে হাসি ফোটাও,,,,

আমারে কান্দাইয়া বন্ধু, কার মুখে হাসি ফোটাও,,,,

সর্বনাষের আগুন দিয়া আমারে জ্বালাইয়া,,,,,,

কার কুঞ্জে রইয়াছ তুমি বাসরও সাজাইয়া,, তুমি বাসরও সাজাইয়া,,

কোন সুজনের আদর পাইয়া
কোন সুজনের আদর পাইয়া আমায় তুমি ভুলতে চাও,,,,

আমারে কান্দাইয়া বন্ধু, কার মুখে হাসি ফোটাও,,,,
আমারে কান্দাইয়া বন্ধু, কার মুখে হাসি ফোটাও,,,,

ভুইলাছোরে দয়া মায়া হইয়াছো পাষান,,,
এতো আশা ভালোবাসার এইকি প্রতিদান,,,বলো এইকি প্রতিদান,,,

কার পরানে রাইখা পরান,
কার পরানে রাইখা পরান,কারে সুখের গান শোনাও,,,,,
আমারে কান্দাইয়া বন্ধু, কার মুখে হাসি ফোটাও,,,,
আমারে কান্দাইয়া বন্ধু, কার মুখে হাসি ফোটাও,,,,

আপন সাধে করলাম আমি কুলনাশা পিরিতি,,,,,
বন্দুয়ারে ভালোবেসে ঘটাইলাম দূরগতি,,, আমি ঘটাইলাম দূরগতি,

বন্ধু রে এই মিনতি শেষ দেখাটা দেখে যাও,,,,,,
আমারে কান্দাইয়া তুমি, কার মুখে হাসি ফোটাও,,,,
আমারে কান্দাইয়া তুমি, কার মুখে হাসি ফোটাও,,,,

আমার কলিজা কাটিয়া নিয়া তার উপরে নুন ছিটাও,,,
আমারে কান্দাইয়া তুমি, কার মুখে হাসি ফোটাও,,,,
আমারে কান্দাইয়া তুমি, কার মুখে হাসি ফোটাও,,,,

June 2, 2019

ভাব আছে যার গায় দেখলে তারে চেনা যায়

ভাব আছে যার গায়
দেখলে তারে চেনা যায়
সর্বঅঙ্গ তার পুড়ারে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে..।
মক্কা কি মদিনা খোজিলে মিল না.....
খোজ কর আপন দিলে তে
দেখিলে ছবি পাগল হবি
কোন নিষেধ মানবে না রে...।
আমার আমার ছাড় ধমের জিকির কর
তাইলে পাইতে পার খোদা রে......
পাগলা গুরুরূপে নয়ন দিয়েছে যেজন
তার মরণের ভয় কি আছে রে.....।
পিরিতি পিরিতি কৌশল পিরিতি
পিরিতি কয়জনা বুঝে রে....
পিরিতি করিয়া যেজন গেছে চলিয়া
সার্থক হল তাহার রে.....।

July 8, 2018

সেই ছেলেটি

ছেলেবেলার সেই স্কুল পালানো ছেলেটার জীবনে

এতো ব্যস্থতা নেমে আসবে কখন ভাবিনী।

যে ছেলেটি রাত ৮ টায় ঘুমাতো

এখন রাত ১২ টা কিংবা ১টাও তার চোখে ঘুম নেই।

ব্যস্থতা দুমরে মুচরে দিয়েছেতার জীবনের সব রঙ্গীন সময়কে।

রংমেহে গ্রামের সেই রঙ্গীন ছেলেটিরজীবনে আজ কোন রং নেই।

এখন জীবন মানেই সাদা কালো,ধুসর কিংবা বিবর্ণ।