June 17, 2014

kiso kota by jk



01
রাত শোয়া 11 টা। শহর ঘুমায়। এর মাঝেও জেগে থাকে কিছু মানুষ !!
... কেউ বিছানায় এপাশ ওপাশ করে।
... কারো প্রেমিকার বিয়ে,রাত
ফুরোলেই। ... খুব পরিচিত একটি নাম্বারে ফোন দিলেই "ওয়েটিং" দেখে উত্তেজনায় কাপছে কেউ। ...কেউবা বারবার একটি নাম্বারে কল দিতে গিয়েও কেটে দিচ্ছে লাইন !! জানে, ওপাশেও কেউ একজন হয়তো একই কাজ করছে।। তবুও এক অদৃশ্য বাধা। ... কেউ কেউ স্বপ্ন সাজাচ্ছে, স্বপ্নের বিকিকিনি চলছে মোবাইল ফোনে ।। খানিকটা ভারি নিঃশ্বাসের আদান প্রদান, কখনো সব স্থবির। ... কারো হয়তো সুখের স্মৃতিগুলো পুড়ে ছাই করে দিচ্ছে !! কেউবা কষ্টগুলোকে উড়িয়ে দিচ্ছে বাতাসে।। বিছানায় উপুর হয়ে কেউবা ভারী করে তুলছে বালিশের তুলাগুলো !! ... জীবন যুদ্ধে বারবার ল্যাং খাওয়া মানুষগুলোর রাতে ঘুম হয় না। তারা বিছানায় শুয়ে শুয়ে ঘরের সিলিং দেখে...দীর্ঘশ্বাস ছাড়ে, চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পরে!! ... আমার মতো কিছু মানুষ জেগে আছে, নিছক জেগে থাকার নেশায় !! এরা ঘুমকে চোখে লালন করে বশ করেছে দিনের পরে দিন !! নেশার আনন্দ অন্যরকম।। নির্ঘুম থাকার নেশা সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর নেশা..,


 02
তুমি হাসতে পারলে আমিও পারবো...
তুমি কাঁদতে পারলে আমিওপারবো.....
তুমি ভালোবাসতে পারলে আমিওপারবো....
শুধু তোমার মতো করে একটা কাজ আমি করতে পারবোনা তা হল তোমাকে ভুলে যেতে....
আমি অনেক স্বার্থপর তাই তো তোমার কাছথেকে শুধু দুঃখই নিলাম....
কিন্তু এতটুকু দুঃখও তোমাকে দিতে পারলামনা.

 03
ক্লাসে নতুন ম্যাডাম ছাত্রদের সাথে পরিচিত হচ্ছেন প্রথম ক্লাসেঃ আমি তোমাদের নতুন ম্যাডাম। এসো তোমাদের সাথে পরিচিত হই। প্রথমে ছেলেরা একে- একে দাঁড়িয়ে নিজের নাম এবং একটা প্রিয় শখের কথা আমাকে বলো। প্রথম জন- আমার নাম শাকিল, আমার শখ পুকুরে পদ্ম দেখা। দ্বিতীয় জন- আমার নাম লিটন,আমারও শখ পুকুরে পদ্ম দেখা। এভাবে সব ছাত্র তাদের নাম বলল এবং প্রিয় শখের কথা বলল, পুকুরে পদ্ম দেখা। শিক্ষিকা তো ছাত্রদের আচরণে অবাক, এরপর তিনি মেয়েদের দাঁড় করালেন এবং নিজের নাম শখের কথা বলতে বললেন। প্রথম ছাত্রীটি অত্যন্ত লজ্জিত মুখে উঠে দাঁড়ালো এবং আমার নাম পদ্ম এবং আমার শখ দিনে তিনবার পুকুরে গোসল করা




পৃথিবীতে সবচেয়ে সুন্দরসম্পর্ক সেইটা,

পৃথিবীতে সবচেয়ে সুন্দরসম্পর্ক সেইটা,
যা একটা মিষ্টি " হাসির " সাথে ছোট্ট
একটা "sorry" বললে সব ভুল ভেঙ্গে সম্পর্ক
আরো গভীর করে দেয়,,,,,

এই পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু

এই পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু
নিজ প্রয়োজনে কাছে আসে,
প্রয়োজন শেষ হলে আবার
চলে যাই ! শুধু মাঝখানে রেখে যায়
বেঁচে থাকার কিছু দীর্ঘশাস,
যা আমাদের প্রতিনিয়ত কাঁদায়,
তবে জীবনে যাকে খুব ভালো বন্ধু
ভাববে,
সেই প্রতারণা করবে…...
যাকে খুব ভালোবাসবে,
সেই অবহেলা করবে…
আর যাকে খুব বিশ্বাস
করে হৃদয় গভীরে জায়গা দিবে.সেই
বিশ্বাসের দেয়াল
ভাঙ্গতে মরিয়া হয়ে উঠে
এটাই বাস্তবতা!!.....

May 28, 2014

অপরিচিত একটি মেয়ে।

অপরিচিত একটি মেয়ে। 
প্রতিদিন সকালে এই বাসায় এসে বোরকা পরিধান করে,
 তারপর দুপুরে এসে বোরকা খুলে রেখে যায়। 
ব্যাপারটা আমার কাছে বেশ রহস্যজনক মনে হলো!
এক আত্নীয়ের বাসায় গিয়েছিলাম।
 সেখানে ৩ দিন অবস্থান কালে প্রতিদিনই ব্যাপারটা আমার চোখে পড়ে।
 কৌতূহল বশতঃ আমার ঐ আত্নীয়টিকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম।
আমার আত্নীয় জানালেন মেয়েটি একজন হিন্দু! প্রতিদিন কলেজে যাওয়ার
পথে কয়েকটা হিন্দু ছেলে তাকে বিরক্ত করে। 
তাদের কাছ রক্ষা পেতেই সে প্রতিদিন এখানে এসে বোরকা পরিধান করে। 
আর কলেজ থেকে ফেরার পথে এখানে বোরকা খুলে যায়। 
হাতে পায়ে মোজা সহকারে বোরকা পরিধান করার ফলে
 ঐ ছেলেগুলো মেয়েটিকে চিনতে পারে না।
 ফলে মেয়েটিও বিরক্তির হাত থেকে বেঁচে যায়।
আমি জিজ্ঞেস করলাম মেয়েটি তার বাসা থেকে বোরকা পরিধান করে বেরুলেই তো পারে।
 এখানে এসে পরার কি দরকার? 
এর জবাবে আমার আত্নীয়টি জানালেন
 বোরকা পরার কথা শুনলে মেয়েটির ফ্যামিলি থেকে সমস্যা হতে পারে।
 তাই এখানে এসে বোরকা পরিধান করে।
আজ শুনলাম,পর্দা রক্ষা করে বাজে ছেলেদেরবকাছ থেকে রক্ষা পাওয়ায়
মেয়েটি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছে!
I just say, সুবহানআল্লাহ ...!!