August 23, 2016

আমার মৃত্যুকালে

আমার মৃত্যুকালে তোমাকে যে- কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাও- না কেন আমি বহন করিতে পারিব।

পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে

পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।


হুমায়ূন আহমেদ

আমার যান্ত্রিক ভালোবাসাময় জীবন

আমার যান্ত্রিক ভালোবাসাময় জীবন


তোমার জন্য রেখেছিলাম এক ঝুড়ি শিশির জড়ানো বেলি ফুল
যেন ঘুম থেকে উঠেই তুমি স্নিগ্ধতার পরশ পাও,
কিন্তু তুমি যে তা চোখ মেলে দেখলে না।
তোমার জন্য রেখেছিলাম মধ্যদুপুরে এক পশলা বৃষ্টি
যেন তুমি পাও ক্লান্তির মাঝে চঞ্চলতার হাওয়া
কিন্তু তুমি নিজেকে বেঁধে রাখলে ব্যস্ততার বেড়াজালে।
ব্যস্ত নগরীর স্তব্ধ বাসনায় তোমাকে শুনাতে চেয়েছিলাম প্রশান্তির গান
কিন্তু তুমি শুনলে না, নগরের নাগরিকতায় তুমি মগ্ন।
নগরের যাপিত জীবনে ভালোবাসার ঠাঁই হল
আজ ঘরের কোণে অল্প ব্যবহৃত জিনিসগুলোর সাথে
তাই আজকের কুয়াশাচ্ছন্ন বিকেলে
স্বপ্ন ভালোবাসা আর জীবনের হিসেব কষে বারবার ভুল করি।

ভুল করেই আবার স্বপ্ন দেখি, ভালোবাসি, আবার ভুল করি।

ভালোবাসা..


ভালোবাসা..


 
 
 
 
 
 
ভালোবাসা,
 
কোনো নতুন সম্পর্ক শুরুর হাতছানি
 
ভালোবাসা,
 
কোনো নতুন যুগলের বিশ্বাসের ছায়ায় নতুন সংসার
 
ভালোবাসা,
 
প্রেমিকার কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে হেসে ওঠা
 
ভালোবাসা,
 
কোনো স্বপ্নবাজ তরুণের গিটারে নতুন সুর তোলা
 
ভালোয়াসা,
 
কোন শান্ত সুবোধ বালকের প্রকৃ্তির মায়াজালে হারিয়ে যাওয়া
 
ভালোবাসা,
 
কোনো ঊর্বশীর হাতে কাঁচের চুড়ির রিনঝিন শব্দ
 
ভালোবাসা,
 
আমার ছোট বোনের চকলেটের জন্য ফোকলা দাঁতের আবদার
 
ভালোবাসা,
 
ভাবির কাছ থেকে পাওয়া কিছু বেশি হাত খরচের টাকা
 
ভালোবাসা,
 
সন্তানের সাফল্যে মা-বাবার হাসি আর খুশিতে চোখে আনন্দের অশ্রু।
 
ভালোবাসা,
 
তোমার জন্য আমার অপেক্ষা, কষ্ট পাওয়া, আবার তা ভুলে গিয়ে 

ভালোবাসা।