August 23, 2016
পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে
“পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ”
হুমায়ূন আহমেদ
আমার যান্ত্রিক ভালোবাসাময় জীবন
আমার যান্ত্রিক ভালোবাসাময় জীবন
তোমার জন্য রেখেছিলাম এক ঝুড়ি শিশির
জড়ানো বেলি ফুল
যেন ঘুম থেকে উঠেই তুমি স্নিগ্ধতার
পরশ পাও,
কিন্তু তুমি যে তা চোখ মেলে দেখলে
না।
তোমার জন্য রেখেছিলাম মধ্যদুপুরে
এক পশলা বৃষ্টি
যেন তুমি পাও ক্লান্তির মাঝে চঞ্চলতার
হাওয়া
কিন্তু তুমি নিজেকে বেঁধে রাখলে ব্যস্ততার
বেড়াজালে।
ব্যস্ত নগরীর স্তব্ধ বাসনায় তোমাকে
শুনাতে চেয়েছিলাম প্রশান্তির গান
কিন্তু তুমি শুনলে না, নগরের নাগরিকতায়
তুমি মগ্ন।
নগরের যাপিত জীবনে ভালোবাসার ঠাঁই
হল
আজ ঘরের কোণে অল্প ব্যবহৃত জিনিসগুলোর
সাথে
তাই আজকের কুয়াশাচ্ছন্ন বিকেলে
স্বপ্ন ভালোবাসা আর জীবনের হিসেব
কষে বারবার ভুল করি।
ভুল করেই আবার স্বপ্ন দেখি, ভালোবাসি, আবার ভুল করি।
ভালোবাসা..
ভালোবাসা..

ভালোবাসা,
কোনো নতুন সম্পর্ক শুরুর হাতছানি
ভালোবাসা,
কোনো নতুন যুগলের বিশ্বাসের ছায়ায় নতুন সংসার
ভালোবাসা,
প্রেমিকার কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে হেসে ওঠা
ভালোবাসা,
কোনো স্বপ্নবাজ তরুণের গিটারে নতুন সুর তোলা
ভালোয়াসা,
কোন শান্ত সুবোধ বালকের প্রকৃ্তির মায়াজালে হারিয়ে যাওয়া
ভালোবাসা,
কোনো ঊর্বশীর হাতে কাঁচের চুড়ির রিনঝিন শব্দ
ভালোবাসা,
আমার ছোট বোনের চকলেটের জন্য ফোকলা দাঁতের আবদার
ভালোবাসা,
ভাবির কাছ থেকে পাওয়া কিছু বেশি হাত খরচের টাকা
ভালোবাসা,
সন্তানের সাফল্যে মা-বাবার হাসি আর খুশিতে চোখে আনন্দের
অশ্রু।
ভালোবাসা,
তোমার জন্য আমার অপেক্ষা, কষ্ট পাওয়া, আবার তা ভুলে গিয়ে
ভালোবাসা।
বিষণ্নতার কালো চাদর
যখনই যান্ত্রিক জীবনের মাঝে একটু থেমে
আকাশ দেখার সুযোগ পাই
তখনই গুমোট মেঘের আঁধার আকাশকে ঢেকে দেয়
বিষন্নতার কালো চাদরে।
যখনই ভালোবাসার ডাকে সাড়া দিব বলে
ফিরে তাকাই দেখি
ভালোবাসা নয় সেটা ছিল অভিনয়
তাই আজ ভালোবাসাকে দিলাম ছুটি।
যখনই ভাবি তোমার হাতটি ধরে
নির্ভাবনায় সোডিয়াম আলোর ছায়ার খেলায় মন লাগাবো
তখনই তুমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নাও
কারণ, আমাদের পথ এক নয়
দুটি বাঁকে পথের সীমানা বয়ে গেছে অনেক দূরে।
পথের বাঁকে ভালোবাসাকে পৃথক করে দিলে?
কিন্তু মনকে কিভাবে পৃথক করবে তা কি তুমি ভেবেছ?
যদি ভেবে থাকো তবে আমায় উত্তরটা জানিয়ে যেও
আমি আছি, আমি থকব
তোমার অপেক্ষায়।
আমিতো হলদে পাখির মতো মুক্ত
আমিতো হলদে পাখির মতো মুক্ত
কখনো কখনো ভাবি অভিমান করে
তোমায় ছেড়ে পালিয়ে যাব
আমিতো হলদে পাখির মতো মুক্ত
ইচ্ছে করলেই যুগল ডানা মেলে
পাড়ি দিতে পারি সাত সমুদ্দুর।
উধাও হতে পারি শাদা মেঘের রাজ্যে
তবুও আমি হারাতে পারি না
সহসা টান পড়ে হৃদয় নাটাইয়ের অদৃশ্য সুতোয়
যাতে আমি বাঁধা পরে গেছি।
পথে পথে যেতে যেতে মায়াবিনীর বাঁশির সুরে
থমকে দাঁড়াই, সুরলহরী শুনতে শুনতে
কখনোবা ঘুমিয়ে পড়ি ঘাসের কোলে
ঝরা পাতায়, প্রবীণ কোন বটের ছায়ায়
ঘুমের ঘোরে আমার চোখে গোলাপি রঙ স্বপ্ন ভাসে
স্বপ্নে আমি হাঁটতে থাকি
মায়াবিনীর হাতটি ধরে
প্রীতিবোধের উষ্ণ ছোঁয়ায়
উচ্ছ্বল হাসি ছড়িয়ে পড়ে, খোলা হাওয়ার ভেলায় ভেসে
মাধবীর গন্ধ এসে আমার প্রাণে জাগিয়ে দেয়
নতুন সূর্য, মিষ্টি সকাল, সতেজ আশা
এরই নাম কি ভালোবাসা ?জীবনে পেয়েছি অনেক কিছুই
জীবনে পেয়েছি অনেক কিছুই
জীবনে পেয়েছি অনেক কিছুইহারানোর ভাবনা তাই ভাবিনি
আজ কি তবে কিছু হারিয়ে
পাওয়ার লাগাম টেনে ধরে
না পাওয়াকে আলিঙ্গন করে
যা পেয়েছি তার পূর্ণতা উপভোগ করতে হবে?
জয়শ্রি তোমায় কখনো বলিনি
তোমার হাতদুটো চাই ধরে রাখতে
তাই বলে তোমার হাত দুখানিও তো ছাড়িনি।
একবার মুখ ঘুরিয়ে বলবে কী
যা পেয়েছি তাকেই পরম ভেবে নেব কি?
নাকি রাজপথের মাঝপথে
উদাসী আলোকপাতে
বারবার ফিরে যাবে
প্রথম দিনের সাক্ষাতে।
তোমার হাতদুটো চাই ধরে রাখতে
তাই বলে তোমার হাত দুখানিও তো ছাড়িনি।
একবার মুখ ঘুরিয়ে বলবে কী
যা পেয়েছি তাকেই পরম ভেবে নেব কি?
নাকি রাজপথের মাঝপথে
উদাসী আলোকপাতে
বারবার ফিরে যাবে
প্রথম দিনের সাক্ষাতে।
সকালের প্রজাপতিটা
সকালের প্রজাপতিটা
সকালের প্রজাপতিটা আজ সকাল থেকেই কেমন যেন
উড়ুউড়ু ভাব
এক্ষুণি বুঝি আমায় ছেড়ে উড়ে যাবে
মিশে যাবে নীল দিগন্তে
ভাব জমাবে মাধবীলতার সাথে,
প্রকৃতির সাথে
গান গাইবে সকালের সাথে
আমি দূর থেকে দেখব তার নাচানাচি
সকালের রোদ গায়ে মেখে যখন আমি
ঘরের পথে পা বাড়াব
তখন আমার সকালের প্রজাপতিও
নেচে নেচে আমার সাথে ঘরে যাবে।
ছড়িয়ে আছে অনেক ঝরাপাতা
ছড়িয়ে আছে অনেক ঝরাপাতা
ছড়িয়ে আছে অনেক ঝরাপাতাবুকে নিয়ে নানা সুখ কথা
কিংবা দুঃখ বার্তা
ভালোবাসা গেয়ে ওঠা দু'কলি গান
অথবা প্রেমের ছটায় উচ্ছ্বসিত
উল্লাসিত হাসি্র কম্পন
এই নিয়ে শান্ত স্থির সন্ধ্যার
ঝরাপাতা চত্ত্বর।
ঝরাপাতার চত্ত্বরে
আমাদের কথার মেলার মাঝে
ঝরে পড়ল একটি পাতা
যেন কোন গোপন কিছু শুনে ফেলেছে।
সন্ধ্যার নরম আলো, হালকা বাতাস আর
শেষ শীতের পরশ
এরই মাঝে দুজনের চোখাচোখি
ফুটপাতের বাতিগুলোর হলুদ আলো
কিছুটা হলদে করে দেয় চত্ত্বরকে
হলুদ দুটি হাত একে অন্যকে স্পর্শ করে
মমতায়, ভালোবাসায়, বিশ্বাসে।
তাই দেখে পাতায়-পাতায়
ঝরাপাতায়-মাটিতে কানাকানি পড়ে যায়
বাতাস যেন কানের পাশে বলতে থাকে
ভালোবাসি ভালোবাসি
এই সন্ধ্যায় ঝরাপাতার চত্ত্বরেও
তোমায় ভালোবাসি।
আমাদের কথার মেলার মাঝে
ঝরে পড়ল একটি পাতা
যেন কোন গোপন কিছু শুনে ফেলেছে।
সন্ধ্যার নরম আলো, হালকা বাতাস আর
শেষ শীতের পরশ
এরই মাঝে দুজনের চোখাচোখি
ফুটপাতের বাতিগুলোর হলুদ আলো
কিছুটা হলদে করে দেয় চত্ত্বরকে
হলুদ দুটি হাত একে অন্যকে স্পর্শ করে
মমতায়, ভালোবাসায়, বিশ্বাসে।
তাই দেখে পাতায়-পাতায়
ঝরাপাতায়-মাটিতে কানাকানি পড়ে যায়
বাতাস যেন কানের পাশে বলতে থাকে
ভালোবাসি ভালোবাসি
এই সন্ধ্যায় ঝরাপাতার চত্ত্বরেও
তোমায় ভালোবাসি।
ধূলায় লুটানো রক্তকাঞ্চন
ধূলায় লুটানো রক্তকাঞ্চন
ধূলায় লুটানো রক্তকাঞ্চন নিয়ে যায় আমায় অন্য জগতে
ভাবনার মায়ায় কল্পনার কল্পরাজ্যে।
এই সেই রক্তকাঞ্চন
যে সাক্ষী আমার হৃদয়ের
গোপনে গভীরে লুকায়িত
সুক্ষ্ম রক্তক্ষরণের।
তবুও স্নিগ্ধ এক প্রশান্তি
অদ্ভুত এক ভালোবাসা
যেন শ্রদ্ধায় অবনত
হাসি মাখা চোখ আর
হাসি মাখা মুখে বিদায়
দিন শেষে এই যে আমার প্রাপ্তি
যার সাক্ষী এই ধূলায় লুটায়িত রক্তকাঞ্চন।
যে সাক্ষী আমার হৃদয়ের
গোপনে গভীরে লুকায়িত
সুক্ষ্ম রক্তক্ষরণের।
তবুও স্নিগ্ধ এক প্রশান্তি
অদ্ভুত এক ভালোবাসা
যেন শ্রদ্ধায় অবনত
হাসি মাখা চোখ আর
হাসি মাখা মুখে বিদায়
দিন শেষে এই যে আমার প্রাপ্তি
যার সাক্ষী এই ধূলায় লুটায়িত রক্তকাঞ্চন।
না বলা ভালোবাসা
না বলা ভালোবাসা
না বলা ভালোবাসায় অনেক বেদনা জড়িয়ে থাকেঅকারণে চোখ ভিজে যায়
নীল দিগন্তের শেষ সীমানাকে আশ্রয় মনে হয়
তোমাকে বলতে না পারার চাপা কষ্টগুলো মনে বিদ্রোহ করে
আমার বাধা-সঙ্কোচ সব তোমার উদাসীনতার কাছে হার মেনে যায়
একবার বলেছিলাম ভালোবেসে ভুল করি, ভুল করে ভালোবাসি
তুমি শুধু মুক্ত ধারার মতো হেসেছিলে
ভেবেছিলে আবার কোন কাব্য রচনা করছি আমি
বলতে পারিনি কথাগুলো ছিল তোমার জন্য
যেমন এখনো লিখাটা তোমাকে উৎসর্গ করতে গিয়েও পারিনি....।
তুমি শুধু মুক্ত ধারার মতো হেসেছিলে
ভেবেছিলে আবার কোন কাব্য রচনা করছি আমি
বলতে পারিনি কথাগুলো ছিল তোমার জন্য
যেমন এখনো লিখাটা তোমাকে উৎসর্গ করতে গিয়েও পারিনি....।
Subscribe to:
Comments (Atom)



