হেমলক ভালোবাসা
প্রতিদিনের চিরচেনা সম্পর্ক
চিরচেনা খুনসুটি
তবুও যেন আজ কেমন খাপছাড়া
জটিলতার কাঁটাতারে আটকে গেছে সম্পর্কগুলো
কাঁটাতারের বেড়া থেকে মুক্ত হয়না আত্মা
বরং রক্তাত ছন্দে বয়ে যায় সম্পর্কের রেশ
লাল অশ্রু ঝরে পড়ে উত্তপ্ত বালুরাশিতে
চিরচেনা খুনসুটি উবে যায় উত্তপ্ত সীমানায়
এক একটা চেনা মুখ হারিয়ে যায় অনাত্মীয়ের চোরাবালিতে
কিছু আবার মুখ লুকায় কালো মেঘের দেয়ালে
অধিকার হয়ে যায় মৃত্যুবানের প্রশ্ন
ভালোবাসাও তাই হয়েছে হেমলক।

No comments:
Post a Comment